কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০২:১৪ এএম
আপডেট : ১৫ মে ২০২৪, ০৭:২৭ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

১৬ বছর ধরে কিছুই খান না তিনি!

১৬ বছর ধরে কিছুই খান না তিনি!

বেশিরভাগ মানুষই কিছু না খেয়ে বড়জোর কয়েক ঘণ্টা টিকতে পারেন। কিন্তু মুলুওয়ার্ক আমবাউ সেখানে অন্য সবার চেয়ে আলাদা। ১৬ বছর ধরে কোনো খাবারই মুখে তোলেন না তিনি; এমনকি পানিও না। কিন্তু তার পরও দিব্যি সুস্থ আছেন ২৬-এর এই তরুণী। করছেন স্বাভাবিক জীবনযাপন!

আমবাউ একজন ইথিওপিয়ান। তিনি জানিয়েছেন, যখন তার বয়স ১০ বছর তখন থেকে তিনি সব ধরনের খাবার পরিহার করেছেন।

অপ্রত্যাশিতভাবে তার ক্ষুধা চলে গেছে। খাওয়া-দাওয়া না করলেও অন্যদের মতোই স্বাভাবিক জীবনযাপন করছেন তিনি। শুধু তাই নয়, তার স্বাস্থ্যও ভালো আছে এবং রান্নাবান্না করাসহ দৈনন্দিন অন্যান্য কাজকর্ম করার মতো যথেষ্ট শক্তিও তার আছে।

জানা গেছে, আমবাউয়ের এমন ‘অদ্ভুত’ দাবির পর তার বিভিন্ন মেডিকেল টেস্ট করানো হয়েছে। কিন্তু সেসবের কোনোটিতেই এটা নিশ্চিত হওয়া যায়নি তিনি আসলে সত্যি বলছেন নাকি মিথ্যা।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার হাসপাতালেও আমবাউয়ের শারীরিক পরীক্ষা করা হয়েছে। সেখানেও চিকিৎসকরা পরীক্ষার সময় খাবারের কোনো অস্তিত্ব পাননি।

আমবাউ জানান, তিনি এখনো মনে করতে পারেন শেষ কবে তিনি খাবার মুখে তুলেছিলেন। তিনি বলেন, সর্বশেষ আমি লাল মসুর ডালের সঙ্গে ইঞ্জেরা খেয়েছিলাম। এটি ইথিওপিয়ার একটি সাধারণ খাবার। এরপর আমার ক্ষুধা চিরতরে চলে যায়।

তিনি জানান, প্রথম দিকে পরিবারকে তিনি মিথ্যা বলতেন যে তিনি খেয়েছেন। একপর্যায়ে সত্যিটা বলে দেন। আমবাউ বলেন, পরিবারের লোকজন আমাকে সকালে নাশতা খেতে এবং স্কুলে যেতে বলত। আমি বলতাম খেয়েছি, কিন্তু আসলে ভান করতাম। আমি আসলে ক্ষুধা-তৃষ্ণা সব হারিয়ে ফেলেছিলাম। সূত্র: অডিটি সেন্ট্রাল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১০

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১১

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১২

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৩

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৪

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৫

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৬

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৭

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৮

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৯

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

২০
X