ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

আসামি ছিনতাই চেষ্টা, পুলিশের গুলিতে নিহত ১

আসামি ছিনতাই চেষ্টা, পুলিশের গুলিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের গুলিতে আইয়ুব নূর (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব ওই এলাকার মস্তু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ বলেন, আদমপুর গ্রামের আইয়ুব নূরের পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসায়ী। তার দুই ছেলে আরিফ নূরের নামে ৫টি ও তোফাজ্জলের নামে ১০টি মামলা রয়েছে। আরিফ নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল ভোরে বিজয়নগর থানা পুলিশ বাড়ি থেকে আরিফকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে আসার সময় আরিফের পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন। পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলেন তারা। এ সময় তারা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আরিফকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে গুলিবিদ্ধ হন আইয়ুব নূর, সালমা বেগম ও ইমন

নামে এক কিশোর। আহতদের প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তাদের ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যান আইয়ুব নূর।

এদিকে মাদক ব্যবসায়ীদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন এসআই সাইদুল হক, এএসআই আব্দুল আল মামুন, এএসআই সেলিম ও কনস্টেবল তুষার। বাকিদের নাম জানা যায়নি। এর মধ্যে আব্দুল আল মামুন ও তুষার চম্পকনগর ইউনিয়নের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতের স্বজনদের দাবি, ভোররাত সাড়ে ৩টার দিকে বাড়িতে ফাঁকা গুলি করে আরিফকে নিতে আসে কিছু মানুষ। পুলিশ কি না বুঝতে না পেরে ডাকাত সন্দেহে তারা এগিয়ে আসেন। এ সময় পুলিশের ছোড়া গুলিতে আরিফের বাবা আইয়ুব নূরসহ কয়েকজন আহত হন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১০

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১১

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১২

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৩

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৪

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৫

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৬

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৭

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৮

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X