নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০৭:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

খাদ্যগুদাম দখলে নিতে মরিয়া বিএনপি নেতা

হালিশহর সিএসডি গোডাউন
খাদ্যগুদাম দখলে নিতে মরিয়া বিএনপি নেতা

চট্টগ্রামের হালিশহর থানার ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. খোরশেদ আলমের বিরুদ্ধে রয়েছে ১৪টি নাশকতার মামলা। এই বিএনপি নেতা চট্টগ্রামের সরকারি খাদ্যগুদাম হালিশহর সিএসডি গোডাউন দখলে তৎপরতা চালাচ্ছেন। তার পক্ষ নেওয়ার অভিযোগ রয়েছে স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ এক নেতার বিরুদ্ধে।

গোডাউন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি খাদ্যগুদামের কাজ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চালাচ্ছেন সিবিএ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম ওরফে খোরশেদ মাঝি। তাদের কথার বাইরে গোডাউনের কোনো কার্যক্রম চলে না। সিএসডি গোডাউন নিয়ন্ত্রণ করতে তাদের তৈরি একটি বলয় কাজ করছে। এর নেপথ্যে আরও কিছু সুবিধাভোগী রয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, প্রভাব বিস্তারের পাশাপাশি এলাকার লোকদের জিম্মি করে সরকারি প্রতিষ্ঠান সিএসডি গোডাউন নিজেদের নিয়ন্ত্রণে রাখার ষড়যন্ত্রে লিপ্ত বিএনপিপন্থি সিবিএ নেতা খোরশেদ মাঝি। তিনি হালিশহর থানায় সরকারবিরোধী নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামি। ওই মামলায় খোরশেদ আলম গ্রেপ্তারও হয়েছিলেন। বিএনপি ক্ষমতায় না থাকলেও খোরশেদ বরাবরের মতোই এলাকায় এবং গোডাউনে ক্ষমতার প্রভাব খাটাচ্ছেন।

জানতে চাইলে চসিক ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন ইলিয়াস কালবেলাকে বলেন, আমি শুনেছি সিএসডি গোডাউন নিয়ে একটা ঝামেলা চলছে। সেটা তো একটা সংরক্ষিত এলাকা। সেখানে আমার ঢোকার অনুমতি নেই। এখন বাইরে থেকে কেউ কোনো সমস্যা করলে সরকার তো অবশ্যই ব্যবস্থা নেবে। আর খোরশেদ মাঝি নাশকতা মামলার আসামি। তার বিরুদ্ধে ১৪টি নাশকতার মামলা আছে। এসব মামলায় তিনি অনেকবার জেলও খেটেছেন। তিনি সব সময় এলাকাসহ বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করেন। তার কাজই নাশকতা সৃষ্টি করা।

হালিশহর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ কালবেলাকে বলেন, নির্বাচনের আগে-পরে নাশকতার মামলায় বিএনপি নেতা মো. খোরশেদ আলম আসামি থাকতে পারে। তার বিরুদ্ধে মামলার সংখ্যা কতটি, তা আমার জানা নেই।

এদিকে অভিযোগ অস্বীকার করে খোরশেদ আলম কালবেলাকে বলেন, আমি বিএনপির সমর্থন করি। কিন্তু কখনোই কোনো পদে ছিলাম না। আমার বিরুদ্ধে যেই মামলা হয়েছে, তা ষড়যন্ত্রমূলক। অন্যদিকে সিএসডি ইউনিয়নের বিষয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোও ষড়যন্ত্রমূলক। নতুন করে গোডাউন দখল নেওয়ার চেষ্টার বিষয়টি স্বীকার করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

১০

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

১১

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১২

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১৩

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১৪

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৬

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৭

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৮

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৯

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

২০
X