নারী ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৪:২৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ডিউটি না থাকলেও প্রস্তুতি নিয়ে থাকি

কর্মব্যস্ততায় ঈদ
ডিউটি না থাকলেও প্রস্তুতি নিয়ে থাকি

গত ঈদে ছুটি পাওয়ায় এবার ছুটি নেই। কোরবানি ঈদে গরুর হাটের কারণে রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। তাই আমার স্বামী ময়মনমসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রায়হানুল ইসলামেরও এবার ছুটি নেই। তাই আমাদের সঙ্গে এবারের ঈদ উদযাপন করতে পারছেন না। দুই মেয়ে ১৬ বছরের আয়শা আর ৪ বছরের আরশি। ওদের নিয়েই আমার এবারের ঈদ আয়োজন। সকালবেলা মেয়েদের নিয়ে মায়ের বাসায় যাব। ডিউটি না থাকলে মায়ের বাসায় খাওয়াদাওয়া করব। ডিউটি থাকলে মেয়েদের মায়ের বাসায় রেখে চলে যাব। ডিউটি থেকে ফিরে এসে বাকি সময়টা মেয়েদের নিয়ে মায়ের সঙ্গে কাটাব।

কাজের ফাঁকে ফাঁকে এবারের ঈদ উদযাপন করব। সহকর্মীদের ৬০ ভাগ অফিসে দায়িত্ব পালন করবে, বাকি ৪০ ভাগ ঈদ ছুটি কাটাবে। আমরা সবাই একটা ঈদে ছুটি পাই। আমাদের ছুটি বা ডিউটি না থাকলেও কাজের প্রস্তুতি নিয়ে থাকি। ঈদের দিন ঢাকা শহরের যে কোনো প্রান্তে যে কোনো দুর্ঘটনা ঘটলে ডাকামাত্রই যাতে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যেতে পারি। ঈদগাহ ময়দানেও ডিউটি পড়তে পারে। কারণ সেখানে নারী-পুরুষ উভয়েরই জামাতের ব্যবস্থা থাকে। সন্ধ্যার দিকে চামড়ার আড়ত যেখানে যেখানে রয়েছে, সেখানে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। সেখানে যেতে হতে পারে। এসব ভেবে দূরে কোথাও যাওয়ার কথা ভাবতে পারি না। কাউকে বাসায় দাওয়াতও দিতে পারি না।

ঈদের দিন রাতে আমাদের পুনর্মিলনীর আয়োজন করা হয় আইজিপি (পুলিশ প্রধান) স্যারের বাসায়। সেখানে সব পুলিশ কর্মকর্তা মিলিত হই। সব র‌্যাঙ্কের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকেন। এই সুবাদে সবার সঙ্গে কুশল বিনিময় হয়। আইজিপি স্যার তার পরিবারের সদস্য হিসেবে আমাদের আপ্যায়ন করেন।

ঈদের এক বা দুদিন পর কমিশনার স্যারও ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন। সবার সঙ্গে দেখা, খাওয়াদাওয়ার পাশাপাশি গল্পও চলবে।

মাহমুদা আফরোজ লাকী, পিপিএম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, লিগ্যাল অ্যাফেয়ার্স, ডিএমপি

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১০

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১১

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১২

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৩

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১৪

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৭

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

১৮

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

১৯

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

২০
X