কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১২:৪৩ পিএম
প্রিন্ট সংস্করণ

দূরের ভ্রমণে মনে রাখুন

দূরের ভ্রমণে মনে রাখুন

ঘুরতে যাওয়ার কোনো উপলক্ষ লাগে না। ঈদের হোক বা অন্যান্য—হাতে কয়েক দিনের ছুটি পেলেই কেউ পাড়ি দেন নাড়ির টানে, কেউ পাহাড়ে কিংবা কারও পছন্দ জঙ্গল। তবে ঈদের বন্ধে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করছেন? পরিকল্পনা থাকা সত্ত্বেও ছোট কিছু ভুল আপনার আনন্দময় ভ্রমণকে বিব্রতকর করে তুলতে পারে। তাই ভ্রমণ আরও উপভোগ্য ও স্মরণীয় করে তুলতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ মেনে চলা প্রয়োজন।

লিস্ট তৈরি করা

ভ্রমণের সময় আপনি কী কী করবেন এ পরিকল্পনাগুলো লিখে ফেলুন। এতে করে আপনার ভ্রমণের সময় যথাযথ ব্যবহার করা যাবে। লিস্ট অনুযায়ী ঠিক করুন কোথায় কোথায় যাবেন এবং সেখানে কত সময় অতিবাহিত করবেন।

হালকা লাগেজ

লাগেজ যতটা সম্ভব হালকা রাখার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে চলুন। তাহলে আপনি খুব সহজেই ব্যাগ বহন করতে পারবেন। অন্যথায় ভারী ব্যাগ আপনার ভ্রমণকে তিক্ত করে তুলতে পারে।

সঠিকভাবে প্যাকিং

স্যান্ডেল বা জুতা পলিথিন বা কাগজে মুড়িয়ে ব্যাগে নিন। এতে কাপড় ও অন্যান্য জিনিসপত্র নোংরা হবে না। এ জাতীয় ছোট ছোট বিষয়ে খেয়াল রাখুন।

স্থানীয় খাবার

ভ্রমণে যতটুকু সম্ভব স্থানীয় খাবার খাবেন এবং সেই খাবারের স্বাদ বুঝতে চেষ্টা করবেন। আপনি যদি ঘুরতে গিয়ে নিয়মিত রেস্টুরেন্টে খাবার খান তাহলে আপনার ঘুরতে যাওয়ার কোনো মানে হয় না। তাই ট্যুরিস্ট রেস্টুরেন্ট এড়িয়ে স্থানীয় লোকজন যেখানে খায় সেখানে খাবার চেষ্টা করুন।

অফ-সিজন ভ্রমণ

ভ্রমণ মৌসুমের বাইরে ভ্রমণ করলে খরচ কমে আসবে। অফ সিজনে সাধারণত পর্যটক কম থাকে। তাই হোটেল থেকে শুরু করে পরিবহন ও খাবার প্রায় সব জায়গাতেই আপনি কম খরচে চলতে পারবেন। তাই অফ সিজনে ভ্রমণ পরিকল্পনা করুন।

যাতায়াতের ব্যবস্থা

ভ্রমণের স্থানের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই জেনে নিন। কারণ

এসব ভ্রমণে আমাদের সবচেয়ে বেশি ঠকতে হয় স্থানীয় যানবাহন ভাড়া নিয়ে। ভাড়া সম্পর্কে ধারণা না থাকলে গাড়িচালকরা আপনার থেকে অতিরিক্ত ভাড়া চাইবেন।

অতিরিক্ত টাকা

ভ্রমণে সবসময় আপনার বাজেটের বাইরে কিছু টাকা সঙ্গে রাখুন। যে কোনো সময় যে কোনো বিপদে এই অতিরিক্ত টাকা আপনাকে হেল্প করবে। আপনি চাইলে মোবাইল ব্যাংকিং বা ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে কিছু অতিরিক্ত টাকা সঙ্গে রাখতে পারেন।

ছোট ব্যাগ

ভ্রমণে মোবাইল, মানিব্যাগ ও ছোট ছোট দরকারি জিনিসপত্র রাখার জন্য ছোট একটি ব্যাগ সঙ্গে রাখুন। কিছু ব্যাগ পাওয়া যায় যেটি কোমরে রাখা যায়।

ফার্স্ট এইড কিট হিসেবে নিতে পারেন

অ্যান্টিসেপটিক মলম

লিউকোপ্লাস্ট

খাবার স্যালাইন

প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট

এসিডিটির জন্য অ্যান্টাসিড

বমির জন্য ট্যাবলেট

সর্দি, কাশি বা অ্যালার্জির জন্য হিস্টাসিন;

পেটে ব্যথার জন্য ফ্লাজিল

কিছু হজমি চকলেট

সঙ্গে যা যা নেবেন

ট্রাভেল ব্যাগ

গামছা অথবা তোয়ালে

অতিরিক্ত কাপড়

(প্রয়োজন অনুযায়ী)

ক্যাপ

সানগ্লাস

টিস্যু পেপার

আগুন জ্বালানোর জন্য ম্যাচ

বন্য এলাকা হলে কয়েল

নিতে হবে

পানির বোতল

সাবান, শ্যাম্পু

লোশন, বডি স্প্রে

টুথব্রাশ ও টুথপেস্ট

আয়না, চিরুনি

নোটবুক, কলম

টর্চলাইট ও সঙ্গে অতিরিক্ত

ব্যাটারি

ক্যামেরা + ব্যাটারি + চার্জার;

মোবাইল + অতিরিক্ত

আরেকটা ব্যাটারি;

বাইনোকুলার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১০

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১১

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১২

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৩

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৪

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৫

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৬

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৭

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৮

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৯

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

২০
X