কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৮:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

পুলিশের গাড়ির সামনে দাঁড়ানো সাহসী তরুণী নুসরাত টুম্পা

পুলিশের গাড়ির সামনে দাঁড়ানো সাহসী তরুণী নুসরাত টুম্পা

ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণ—তারিখ ৩১ জুলাই। সকাল থেকেই বাতাসে ছিল এক অদ্ভুত চাপা উত্তেজনা। চারদিকে সশস্ত্র পুলিশের টহল, তাদের চোখেমুখে কঠোরতা, আর শিক্ষার্থীদের মুখে অনিশ্চয়তার ছায়া। হঠাৎ করেই সেই নিস্তব্ধতা ভেঙে উঠে দাঁড়ালেন এক তরুণী। পুলিশের গাড়ি এগিয়ে আসছে, একে একে সহপাঠীদের ধরে নিয়ে যাচ্ছে তারা। আর ঠিক তখনই বুক উঁচিয়ে গাড়ির সামনে দাঁড়ালেন তিনি। মনে হলো—এই এক শরীর দিয়েই যেন তিনি প্রতিরোধ গড়ে তুলবেন অবিচারের বিরুদ্ধে। তার নাম নুসরাত জাহান টুম্পা।

সেদিনের ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে টুম্পা বলেন—‘আমি জানতাম, তখন আমার দিকে গুলি চালানো হতে পারে, কিংবা গাড়ি শরীরের ওপর দিয়েও উঠতে পারে। কিন্তু আমি পিছিয়ে যাইনি। মনে হচ্ছিল, যদি আমি এক ইঞ্চি পিছাই, তবে অন্যায় জয়ী হবে। আমার মাথায় ঘুরছিল শুধু একটাই কথা—আমার ভাইদের আমি হাজতে দেখতে দেব না। যেভাবেই হোক, এই অবৈধ গ্রেপ্তার আটকাতে হবে।’

হাইকোর্ট থেকে বাড়ি ফেরার আগেই তার বুক চিতিয়ে দাঁড়ানোর দৃশ্য ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

টুম্পা বলেন, ‘সত্যি বলতে, তখন আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। যারা ভাইরাল হচ্ছিল, তাদের অনেককেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। পরিবারও চেয়েছিল আমাকে গ্রামে পাঠাতে; কিন্তু আমি রাজি হইনি। আমি শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম।

সেদিনের অভিজ্ঞতা টুম্পার জীবন বদলে দেয়। আগে তিনি ছিলেন মাইক্রোবায়োলজির ছাত্রী। গবেষণার প্রতি টানই তাকে সেই বিষয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু আন্দোলনের উত্তাল দিনগুলো তাকে শিখিয়ে দেয়—শুধু গবেষণার টেবিলে বসে থাকলে পরিবর্তন আনা যায় না। তিনি বলেন, ‘আমি বুঝলাম, চার দেয়ালের ল্যাব আমার জন্য নয়। দেশের জন্য, মানুষের অধিকারের জন্য লড়াই করতে হলে আইন জানতে হবে। তাই আমি আইন নিয়ে পড়াশোনা শুরু করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X