স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজের বিকল্প খুঁজে নিল ফ্র্যাঞ্চাইজি

আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজ। ছবি : সংগৃহীত
আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজ। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে ছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তবে পুরো আসরের জন্য অনাপত্তিপত্র না পাওয়ায় মাঝপথেই দেশে ফিরতে হয়েছে ফিজকে। ২৩ ডিসেম্বর পর্যন্ত আইএল টি-টোয়েন্টি খেলার অনুমতি পেলেও ২৪ তারিখ ম্যাচ থাকায় সেটি খেলে দেশে ফিরেন তারকা এই পেসার। মুস্তাফিজ চলে আসায় তার বদলি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে দুবাই ক্যাপিটালস।

বাংলাদেশি এই বাঁহাতি পেসারের বিকল্প হিসেবে কানাডিয়ান পেসার কলিম সানাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিশ্চিত করে দুবাই ক্যাপিটালস লিখেছে, ‘টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে দলে যোগ দিলেন আমাদের জিএসএল তারকা (গ্লোবাল সুপার লিগ) করিম সানা।’

আইএলটি-টোয়েন্টিতে বল হাতে দারুণ ফর্মে ছিলেন মুস্তাফিজ। আসর ছাড়ার সময় টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ছিলেন ফিজ। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেন তিনি। দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন টাইগার এই পেসার। পুরো আসর খেললে নিঃসন্দেহে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ভালো অবস্থানে থাকতেন ফিজ।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X