স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:১৭ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১০:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

এ জয় শরণার্থীদের: শাহিদি

এ জয় শরণার্থীদের: শাহিদি

টানা জয়রথে থাকা আফগান অধিপতি স্বদেশীয় শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশার কথা বিন্দু ভুলে থাকেননি। তাই মওকা পেয়ে শুক্রবার ডাচদের বিপক্ষে ৭ উইকেটে স্মরণীয় জয়কে সোজা উৎসর্গ করে দিলেন আফগান শরণার্থীদের উদ্দেশ্যে। সঙ্গে এটা জানাতেও ভুললেন না যে, সেমির স্বপ্ন তিনি মোটেও ভুলে যাননি।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পয়েন্টও এখন আট। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় আফগানরা পঞ্চম স্থানে রয়েছে। ভারত এরই মধ্যে সেমিতে চলে গেছে। দক্ষিণ আফ্রিকারও সেমি-আসন প্রায় নিশ্চিত। সংগত কারণে আফগানদের সেমির স্বপ্ন একেবারে অন্যায্য কিছু নয়।

বারবার রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এখনো ১ লাখ ৭০ হাজার আফগান শরণার্থী পাকিস্তানের মাটিতে অবস্থান করছে। পাকিস্তান জানিয়ে দিয়েছে, এসব শরণার্থীকে শিগগির দেশে ফিরে যেতে হবে, নতুবা তাদের গ্রেপ্তার করা হবে।

২৮ বছর বয়সী এই অধিপতির মানবিক অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তাদের ব্রিটিশ কোচ জোনাথন ট্রট বলেন, ‘আমার খেলোয়াড়রা দেশীয় শরণার্থীদের দুঃখ-দুর্দশা মন থেকেই অনুভব করে। তারা জয়ের মাধ্যমে দেশবাসীর মুখে হাসি ফোটাতে পেরেছে। শরণার্থীরা নিরাপদে ফিরতে পারুক, এটা তাদের মনের আশা।’

এবারের বিশ্বকাপে এটা আফগানদের টানা চতুর্থ জয়। এর আগে তারা ২০১৫ বিশ্বকাপে শুধু স্কটল্যান্ডকে হারাতে পেরেছিল। পরে বিশ্বকাপে তারা সবকটি ম্যাচেই হেরেছিল।

শুক্রবার আফগানদের এই জয়ে ভূমিকা রেখেছেন রহমত শাহ (৫২) এবং হাসমতউল্লাহর অপরাজিত ৫৬ রানের ইনিংস। অন্যদিকে প্রবীণ আফগান অফস্পিনার মোহাম্মদ নবি ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস করে ১৭৯ রান। জবাবে ৩১.৩ ওভারে ৩ উইকেটে ১৮১ রান তুলে নিলেন আফগানেরা। এই জয়ের ফলে বিশ্বকাপের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এলো আফগানিস্তান। ছয় নম্বরে নেমে গেলেন বাবর আজমরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১১

ইংল্যান্ডের দারুণ শুরু

১২

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৫

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৬

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৭

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৮

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৯

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

২০
X