বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ৩০ জুন ২০২৪, ১২:৪৩ পিএম
প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ধারাবাহিকে সাড়া অভিভূত তারকারা

দীর্ঘ ধারাবাহিকে সাড়া অভিভূত তারকারা

একঝাঁক তারকাশিল্পী অভিনীত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’। এরই মধ্যে দীপ্ত টিভিতে ৭০০-এর বেশি পর্ব সম্প্রচারিত হয়েছে। এটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। রচনায় আহমেদ শাহাবুদ্দিন। গ্রামীণ গল্পের ধারাবাহিকটি শুধু গল্পের কারণেই দর্শক ধরে রাখতে পেরেছে বলে জানালেন নির্মাতা।

ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। দর্শকের ব্যাপক সাড়ায় উচ্ছ্বসিত তিনি। নাদিয়া বলেন, কায়সার ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। একজন পরিচালক হিসেবে তিনি যেমন ভীষণ গুণী ও দক্ষ, একজন মানুষ হিসেবেও তিনি ভীষণ ভালো মনের মানুষ। শিল্পীদের কাছ থেকে কীভাবে অভিনয় আদায় করে নিতে হয়, তা তিনি বেশ ভালোভাবেই জানেন। এ ছাড়া শিল্পীদের তিনি যথেষ্ট সম্মানও করেন। কখনো কখনো তিনি ভালো কাজ আদায় করার জন্য একজন বন্ধুর মতো হয়ে ওঠেন। বকুলপুর সিজন টুতে আমি শুরু থেকেই ছিলাম। গল্পের অনেক পরিবর্তন হলেও আমি আমার চরিত্রের মধ্য দিয়ে দর্শকের মনে এখনো ভালোলাগা সৃষ্টি করে যেতে পারছি। এটা ভেবে ভালো লাগছে।

সুষমা সরকার বলেন, বকুলপুর সিজন টু ধারাবাহিকে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এই নাটকে অভিনয়ের জন্য আমি দারুণ সাড়া পাচ্ছি।

শামীমা তুষ্টি বলেন, আমার অভিনীত অনেক ধারাবাহিকের মধ্যে বকুলপুর সিজন টু ভীষণ প্রিয়। একজন শিল্পী হিসেবে আমি সত্যিই গর্বিত এমন জনপ্রিয় একটি ধারাবাহিকে কাজ করতে পেরে। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা নাটকটি এখনো প্রবল আগ্রহ নিয়ে দেখার জন্য।’

কায়সার আহমেদ বলেন, ‘আমি এই ধারাবাহিকের গল্পের জন্য আহমেদ শাহাবুদ্দিন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। আর শিল্পীদের প্রতি আমার অসীম ভালোবাসা। কারণ তারা প্রত্যেকেই নিজের চরিত্রে অসাধারণ অভিনয় করছেন। ৭০০ পর্ব প্রচারের পরও দর্শকের যে আগ্রহ—তা আমাকে মুগ্ধ করেছে। নির্মাতা হিসেবে আমি অনেক অনুপ্রাণিত যে এই নাটকের প্রতি দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছেই।’

নাটকটির সূচনা সংগীত কম্পোজিশন করেছেন ইমন সাহা। লিখেছেন আশিক বন্ধু, গেয়েছেন কোনাল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, আখম হাসান, আরফান আহমেদ, ফারজানা ছবি, শ্যামল মাওলা, আইরিন আফরোজ, আহসানুল হক মিনু, ওবিদ রেহান, মুকুল সিরাজ, সুজাতা আজিম, এমিলা হক, টুটুল চৌধুরী, তানভীরসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X