তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৮:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সেঁওতি

এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সেঁওতি

অভিনেত্রী ফারিহা শামস সেঁওতি। অভিনয়ে তার পথচলা দীর্ঘদিনের। এই যাত্রায় বহু নাটক এবং বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি বেশকিছু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তবে এবারই প্রথম তিনি কোনো ওটিটি প্ল্যাটফর্মের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘একটি খোলা জানালা’।

এটি রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ পাবে বলে নিশ্চিত করেছেন সেঁওতি। তিনি আরও জানান, ‘একটি খোলা জানালা’ চলচ্চিত্রে সেঁওতি সালমা চরিত্রে অভিনয় করেছেন। তিনি জানান, গত ঈদের আগেই এর কাজ সম্পন্ন হয়েছে।

সেঁওতি বলেন, ‘এক ঝড়ের রাতের কাহিনি একটি খোলা জানালা। পুরো টিম অনেক শ্রম দিয়ে কাজ করেছে। আমার কাছে মনে হয় যে, একজনের কারণে কোনো কাজ ভালো হয় না। একটি ভালো কাজ হয়ে ওঠার নেপথ্যে টিমওয়ার্ক থাকা খুবই জরুরি। এই কাজের মাধ্যমে সেটি বুঝতে পেরেছি। এটি স্বল্পদৈর্ঘ্য হলেও আমি কাজটি নিয়ে বেশ আশাবাদী।’

এদিকে সেঁওতি এরই মধ্যে শেষ করেছেন ‘বিভাভরী’ নামক একটি ওয়েব ফিল্মের কাজ। এতে তার সহশিল্পী হিসেবে আছেন ইরেশ যাকের ও সাদিয়া আয়মান। শেষ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনের কাজও।

কিছুদিন আগেও সেঁওতির নতুন বিজ্ঞাপন ডাবর হানি, ব্র্যাক ব্যাংক, নেসক্যাফে প্রচারে এসেছে। এদিকে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সেঁওতি অভিনীত আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’ নানান ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। আশা করা যাচ্ছে চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে। এই সিনেমাতে সেঁওতি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তবে সেঁওতি অভিনীত ওয়েব ফিল্ম রায়হান রাফী পরিচালিত ‘অমীমাংসিত’ সেন্সরে আটকে গেছে। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘সিক্সটি নাইন’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়াতে তার পথচলা শুরু। তার অভিনীত অন্য সিনেমাগুলো হচ্ছে ‘কমলার রকেট’, ‘ঊনপঞ্চাশ বাতাস’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১০

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১২

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৩

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৫

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১৬

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১৭

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৮

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৯

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

২০
X