তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৩:০৭ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

সোহিনীর বিয়ে সম্পন্ন

সোহিনীর বিয়ে সম্পন্ন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার বিয়ে করেছেন। গত সোমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী ও গায়ক শোভন গাঙ্গুলি। ভারতীয় গণমাধ্যমের তথ্য, দক্ষিণ চব্বিশ পরগনার একটি রাজবাড়িতে আইনিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এর আগে ১৪ জুলাই ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে সেখানে পৌঁছেন সোহিনী ও শোভন। তারপর ১৫ জুলাই চার হাত এক হয় টলিপাড়ার চর্চিত এই যুগলের। বিয়ের ছবি সোহিনী তার ফেসবুকে পোস্ট করেছেন। ছবিগুলোতে দেখা যায়, অভিনেত্রীর পরনে বেনারসি। মাথায় টিকলি, খোপায় ফুল। গলায় সোনার হার। আর শোভনের পরনে সাদা সিল্কের ধুতি-পাঞ্জাবি। ক্যাপশনে সোহিনী লিখেছেন—‘দেখা হওয়ার এক বছরে একই সঙ্গে একই ঘরে।’ কদিন আগে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে সোহিনী বলেছিলেন,‘বিয়েটা হলে হবে আর কী। তবে বিয়ে হলে বিয়ের প্রিমিয়ার হবে না।’ ২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। একে একে ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করেন। তবে ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি। ২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের। একই বছর ‘ফড়িং’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এক বছরের বিরতি নিয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় অভিনয় করেও খ্যাতি কুড়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X