তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০২:১২ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ

মুখ খুললেন কীর্তি

মুখ খুললেন কীর্তি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। শিশুশিল্পী হিসেবে রুপালি ভুবনে পথচলা শুরু। অভিনয় গুণে অল্প সময়েই ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। তবে ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে খবরের শিরোনাম হয়েছেন বহুবার। ফের প্রেমের গুঞ্জনে আলোচনায় এই অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, ২০ বছরের বড় এক অভিনেতার সঙ্গে গোপনে সম্পর্কে জড়িয়েছেন কীর্তি সুরেশ।

আলোচনার মধ্যে গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন কীর্তি। তিনি বলেন, ‘গুজব সত্যি হয়ে যাবে, যদি আমরা পরিষ্কার বা ব্যাখ্যা করতে যাই। সুতরাং গুজব এড়িয়ে চলতে চাই। আমি চাই না নেতিবাচক বিষয় আরও ছড়িয়ে পড়ুক।’ এর আগেও গুঞ্জন উঠেছিল সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে বিয়ে করতে যাচ্ছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী। পরে সম্পর্ককে পরবর্তী ধাপে নিতে চাইলেও বাস্তবে রূপ দিতে ব্যর্থ হন। কীর্তি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি’। তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করেছেন প্রভাস, দীপিকা, কমল হাসানসহ অনেকে। গত ২৭ জুন মুক্তি পায় এটি। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি।

কীর্তি সুরেশের হাতে রয়েছে বেশকিছু সিনেমা। তার মধ্যে সুমন কুমারের ‘রাঘু ঠাঠা’ শিরোনামে একটি সিনেমা মুক্তির কথা রয়েছে আগামী ১৫ আগস্ট। এরই মধ্যে তিনি সিনেমার প্রমোশনও শুরু করেছেন। এ ছাড়া এ বছরের ২৫ ডিসেম্বরের ‘বেবি জন’ নামে তার আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায়, যার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার।

২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় শুরু কীর্তি সুরেশের। এরপর আরও বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি।

২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। এখন পর্যন্ত তার অভিনীত ৩৬টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে হাতে রয়েছে বেশ কিছু সিনেমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১০

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১১

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১২

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৩

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৪

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৫

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৬

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৭

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৮

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

২০
X