মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

বাড়িভাড়া চাওয়ায় হুমকি, ২ কারারক্ষীকে বদলি

বগুড়া জেলা কারাগার। ছবি : কালবেলা
বগুড়া জেলা কারাগার। ছবি : কালবেলা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় মালিককে হুমকি ও ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগে দুই কারারক্ষীকে বদলি করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

বদলি হওয়া ব্যক্তিরা হলেন—বগুড়া জেলা কারাগারের কারারক্ষী আব্দুল্লাহ ও রফিকুল ইসলাম। বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা সূত্রে জানা গেছে, কারারক্ষী আব্দুল্লাহ দেড় বছর ধরে বগুড়ায় কর্মরত। তিনি কারা এলাকার বাইরে ভাড়াবাসায় বসবাস করেন। অভিযোগ রয়েছে, তিনি বাড়িভাড়া নিয়মিত পরিশোধ করেন না। বকেয়া টাকা চাইলে তিনি বাড়ির মালিককে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতেন। পরে বাড়ির মালিক এ বিষয়ে কারা তত্ত্বাবধায়কের কাছে একটি লিখিত অভিযোগ করেন।

এ ছাড়া কারারক্ষী রফিকুল ইসলাম সাত মাস ধরে বগুড়া জেলা কারাগারে কর্মরত। তার বিরুদ্ধে বিভিন্ন সময় কারাগারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে।

কারা তত্ত্বাবধায়ক ফারুক আহম্মেদ বলেন, দুই কারারক্ষীকে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X