বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

কেশবপুরে চার নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার’

কেশবপুরে ‘অদম্য নারী পুরস্কার’ গ্রহণ করছেন এক নারী। ছবি: কালবেলা
কেশবপুরে ‘অদম্য নারী পুরস্কার’ গ্রহণ করছেন এক নারী। ছবি: কালবেলা

যশোরের কেশবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চার নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার’। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দীন ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।

‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমে সংবর্ধনা পাওয়া নারীরা হলেন—সফল জননী নারী বিভাগে উপজেলার মধ্যকুল গ্রামের শাহানারা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বিভাগে রামচন্দ্রপুর গ্রামের শাহনাজ আফরোজ, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বিভাগে শিক্ষক ইসমোতারা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী বিভাগে আলতাপোল গ্রামের সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানের অতিথিরা ওই চার নারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X