তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

শীতের দাপটে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ১০ ডিগ্রি

কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। ছবি : কালবেলা
কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। ছবি : কালবেলা

হিমালয় পর্বতের কাছাকাছি অবস্থিত হওয়ায় হিমেল হাওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণে কেন্দ্রে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এদিকে, কয়েকদিন থেকে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর হালকা কুয়াশায় সূর্যের দেখা মিলছে। শহর ও গ্রাম এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও সমতলের চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডার পাশাপাশি হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বিশেষ করে সমতল ও নদী বিধৌত চা বাগানগুলোয় শীতের প্রকোপ বেশি অনুভূত হয়।

অন্যদিকে, তীব্র শীত ও টানা মৃদু শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ উপজেলায় দিন দিন কমছে তাপমাত্রা। কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় ১০ ডিগ্রির ঘরে রেকর্ড হচ্ছে। বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন পর তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X