জবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বজিতের মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদলের শ্রদ্ধা, বিচারের দাবি

বিশ্বজিতের মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদলের শ্রদ্ধা, বিচারের দাবি

বিশ্বজিৎ দাসের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের কাছে শাঁখারীবাজার মোড়ের বিশ্বজিৎ চত্বরে তারা ফুল অর্পণ করে বিশ্বজিৎকে স্মরণ করেন।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও জকসুর ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল বলেন, ২০১২ সালের আজকের এই দিনে ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ দাস নিহত হয়। ভিন্ন মতাদর্শের মনে করে ছাত্রলীগ তাকে হত্যা করে। আইনের ফাঁক গলিয়ে অনেকের বিচার হয়নি। আমরা এ হত্যার বিচার চাই।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জকসুর ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় একজন সাধারণ মানুষকে ভিন্ন মতাদর্শের মনে করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এর যথাযথ বিচার চাই।

এ সময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, সুমন সর্দার ও জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বরবিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে ককটেল বিস্ফোরণের পর ধাওয়া করে বাহাদুর শাহ পার্কের কাছে পথচারী বিশ্বজিৎ দাসকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১০

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১১

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১২

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৩

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৪

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৫

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৬

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৮

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৯

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

২০
X