তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০২:৫৪ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১২:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

নিরাপদ বাংলাদেশ চাই : সাফা কবির

নিরাপদ বাংলাদেশ চাই : সাফা কবির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে শুরু থেকেই নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সামাজিক যোগাযোগমাধ্যম ও রাস্তায় নেমে তিনি দিয়েছেন স্লোগানও। সেসময়ে ছাত্রদের ওপরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি করেছেন এই শিল্পী।

কালবেলার সঙ্গে আলাপকালে সাফা বলেন, আমরা নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। এখন এই স্বাধীনতা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগে কী হয়েছে না হয়েছে সেটি নিয়ে খুব বেশি আলোচনা না করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই এখন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। কারণ নতুন এই বাংলাদেশটি অনেক কষ্টের বিনিময়ে আমরা পেয়েছি। এখন আমাদের উচিত নতুন এই দেশটিকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সবার সম্মিলিতভাবে সহযোগিতা করা। কারণ দেশটি নিয়ে আমরা গর্ব করতে চাই। হয়তো সেটি এক দিনে অথবা দুদিনে হবে না। এর জন্য সময় দরকার। সেই সময়টির সৎ ব্যবহার করাটাই এখন জরুরি। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, এই আন্দোলনের মাধ্যমে নতুন বেশকিছু ভালো দিক সামনে এসেছে। তার মধ্যে সবচেয়ে বড় যেই বিষয়টি আমার চোখে পড়েছে, সেটি হলো ইউনিটি। আমরা সবাই এক না হতে পারলে কিন্তু স্বাধীনতা আসত না। এ ছাড়া আমাদের সবার কথা বলার সুযোগ এসেছে। যার যার স্থান থেকে আমরা এখন সবকিছুই বলতে পারি। তবে হ্যাঁ, একটি বিষয় সবচেয়ে বেশি আমাদের আতঙ্কিত করছে। সেটি হলো নিরাপত্তা। আমাদের জীবন কিন্তু এখন ঝুঁকিতে। তাই আমি সবশেষ একটি কথাই বলব। সেটি হচ্ছে নিরাপদ বাংলাদেশ চাই। শনিবার ছাত্রদের ওপর সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেন দেশের শিল্পী সমাজ। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘সৃষ্টির স্বাধীনতায় সাহসী বাংলাদেশ’ শীর্ষক সমাবেশে এই দাবি জানান সাফা কবির। যেখানে উপস্থিত ছিলেন দেশের সব ধরনের শিল্পীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X