কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মানুষ নয়, গ্যালারিতে বসে খেলা দেখছে বানর

ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

বিতর্ক দিয়েই শুরু হয়েছে ইন্ডিয়া ওপেন। বিশ্বের তিন নম্বর ব্যাডমিন্টন তারকা ডেনমার্কের আন্দ্রেস অ্যান্তোনসেন আগেই নাম প্রত্যাহার করেছেন। দিল্লির দূষণে খেলাটা স্বাস্থ্যের জন্য ভালো নয় বলে দাবি করেন তিনি।

সেই ঘটনার পর এবার ইন্ডিয়া ওপেনে দেখা গেল ভিন্ন এক ছবি, যা আয়োজকদের রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে। ইন্ডিয়া ওপেনের ম্যাচের দর্শক আসনে দেখা গেল এক বানরকে!

বুধবার (১৪ জানুয়ারি) ঘটনাটি সামনে আসে। যেখানে দেখা যায়, ম্যাচের সময়ে ফাঁকা গ্যালারিতে বসে আছে এক বানর।

ভারতের গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে যেখানে বিশ্বের সেরা শাটলাররা খেলছেন ঠিক সেখানেই কী ভাবে বানর প্রবেশ করল সেই প্রশ্নটা উঠতে শুরু করেছে। সেইসঙ্গে ভেন্যুর পরিস্থিতি নিয়েও হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। যদিও বানরের জন্য খেলা বন্ধ হয়নি। গ্যালারিতে চুপচাপ বসে থাকার পর বেরিয়ে যায় সে। তবে এই ঘটনা খেলোয়াড়দের নিরাপত্তা ও আয়োজকদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল। অনেকে আশঙ্কা করছে, বানর হামলা করলে সেই সময়ে পরিস্থিতি খারাপ হতে পারত, শাটলাররা আহত হতে পারতেন।

ইন্ডিয়া ওপেন নিয়ে অভিযোগ নতুন নয়। এর আগে একাধিক শাটলার অভিযোগ করেছিলেন ভেন্যুর পরিস্থিতি নিয়ে। পাখির বিষ্ঠা থেক শুরু করে খারাপ মানের টার্ফের অভিযোগ ছিল। কিন্তু আয়োজকরা এই অভিযোগগুলো উড়িয়ে দেন। তবে তারা অভিযোগ উড়িয়ে দিলেও সেটা যে শুধু খাতায়-কলমে তার প্রমাণ মিলল বানরের আগমনে।

এ বিষয়ে এক কর্তা বলেন, ‘হ্যাঁ, একটি বানর দর্শকাসনে প্রবেশ করে এবং স্ট্যান্ডে গিয়ে বসে। ১০ মিনিট ছিল। আমরা অভিযোগ পাওয়ার পর সরিয়ে দেই। বানরটা কাউকে ক্ষতি করেনি, যেহেতু দর্শকাসনে অন্ধকার ছিল তাই প্রথমে কারও নজরে পড়েনি।’

কোরিয়ার পুরুষদের ডাবলস প্লেয়ার কাং মিন হিউক প্রথমে বানরের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘পশুদের কি বিনামূল্যে প্রবেশ করতে দেওয়া হয়েছে?’ ডেনমার্কের শাটলার মিয়া ব্লিচফেল্ডট বলেন, ‘আমি কোর্টের অবস্থা নিয়ে যতটা খুশি, কিন্তু স্বাস্থ্যের অবস্থা নিয়ে ততটাই হতাস। ফ্লোর নোংরা ছিল এবং কোর্টের ওপর পাখির বিষ্ঠা ছিল। শুধু তাই নয়, এরিনায় পাখি উড়ছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X