তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০২:১৬ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

গানে নতুন জুটি

গানে নতুন জুটি

এবারই প্রথম একসঙ্গে একই গানে কণ্ঠ দিলেন এ প্রজন্মের আলোচিত দুই সংগীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত ও প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়িকা আসিয়া ইসলাম দোলা। মাসুদ রানা অনিক পরিচালিত ‘ভুল মানুষের গল্প’ নাটকে তারা দুজন এবারই প্রথম একসঙ্গে গান গাইলেন। গানের শিরোনাম ‘কী জাদু জানিস’।

গানটি লিখেছেন শাহরিয়ার রাফাত নিজেই। সুর সংগীতও করেছেন তিনি। রাফাত জানান, ‘ভুল মানুষের গল্প’ নাটকটিতে অভিনয় করেছেন অহনা ও শ্যামল মাওলা। নাটকটি শিগগির একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেলে গানটিও দর্শকশ্রোতা উপভোগ করতে পারবেন। গানটি প্রসঙ্গে রাফাত বলেন, ‘নাটকের গল্পের সঙ্গে সংগীত রেখেই গানটি লেখা ও সুর করা। দোলার সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। তবে একসঙ্গে দ্বৈত গান করা হয়নি কখনো। ওয়েস্টার্ন গানের জন্য দোলা পারফেক্ট। তবে এ গানটিও আমার সঙ্গে দোলা খুব ভালো গেয়েছে। যে কারণে গানটি নিয়ে আমি আশাবাদী। আমি চাই দর্শক নাটকটাও উপভোগ করুক, পাশাপাশি আমার এবং দোলার গাওয়া গানটাও দর্শক উপভোগ করুক। কারণ গানটা নিয়ে আমি বেশিই আশাবাদী। আর দোলার জন্য অনেক অনেক শুভকামনা।’ এদিকে রাফাত জানান, আগামী সেপ্টেম্বরে তার নতুন চারটি গান একে একে প্রকাশ পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১০

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১১

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১২

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১৩

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১৪

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১৫

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৬

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৭

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৯

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

২০
X