তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১২:২৪ পিএম
প্রিন্ট সংস্করণ

অপেক্ষা বাড়ল মন্দিরার

অপেক্ষা বাড়ল মন্দিরার

চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। প্রথম সিনেমা দিয়েই নিজের জাত চিনিয়েছেন তিনি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে হয়েছেন প্রশংসিত। দেশের সীমানা পেরিয়ে ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছে বিদেশেও। নির্মাতাদের কাছেও চাহিদা বেড়েছে তার। মুক্তির অপেক্ষায় রয়েছে এই নায়িকার আরও একটি সিনেমা। শিরোনাম ‘নীলচক্র’। এটি পরিচালনা করেছেন মিঠু খান। তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। আগামী সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। ‘নীলচক্র’ প্রসঙ্গে মন্দিরা বলেন, “প্রথম সিনেমার সফলতার পর দ্বিতীয় সিনেমা মুক্তির অপেক্ষায় ছিলাম। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ‘নীলচক্র’ এখন আর মুক্তি পাচ্ছে না। সত্যি কথা বলতে, আমি সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি দ্রুত যেন বাংলাদেশের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়।” নীলচক্র সিনেমায় একজন নৃত্যশিল্পীর চরিত্রে দেখা যাবে মন্দিরাকে। যিনি দেখতে খুবই সুন্দর। সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী উর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X