মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রশংসিত গাগা

প্রশংসিত গাগা

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘জোকার’ সিনেমার সিক্যুয়েল ‘জোকার : ফোলি এ ডিউক্সে’র। সিনেমাটি প্রদর্শনের পর এটি দর্শকদের কাছ থেকে টানা ১১ মিনিট করতালি পেয়েছে। প্রশংসিত হয়েছে লেডি গাগার অভিনয়।

দীর্ঘ এই করতালির সময় দর্শক সারি থেকে ‘গাগা’, ‘গাগা’ ধ্বনিতে মুখরিত হয় অডিটোরিয়াম। এরপর ‘হার্লে কুইন’খ্যাত গাগা ভক্তদের উড়ন্ত চুমু ছুড়ে দেন।

এ সময় প্রদর্শনী শেষে দর্শকরা রিভিউ দেওয়ার সময় গাগার অভিনয়ের খুব প্রশংসা করেন। তবে সিনেমায় গাগাকে কাজে লাগানো হয়নি বলেও অনেকে অভিযোগ করেন।

হলিউড রিপোর্টারে লেখা এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাগার উপস্থিতির গভীরতা ছিল না। বাড়াবাড়ি পর্যায়ের গান ছিল। কিন্তু তাকে চরিত্রে আরও বেশি সময় দেওয়া যেত। তাহলে সিনেমার জন্যও আরও ভালো হতো। দর্শকদের এমন রিভিউ সিনেমাটির মুক্তির পর কেমন প্রভাব পড়ে, সেটিই এখন দেখার বিষয়।

এর আগে ‘জোকার’ ব্যাপক সাফল্য পেয়েছিল। সমালোচকদের কাছ থেকে প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সিনেমাটি ব্যাপক দাপট দেখায়। এ ছাড়া ১১টি মনোনয়ন পায় অস্কারে। জোয়াকিন পেয়েছিলেন সেরা অভিনেতার পুরস্কার। এবার দেখার পালা দর্শকদের কাছে কেমন সমাদৃত হয় ‘জোকার : ফোলি এ ডিউক্স’। ৪ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১০

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১১

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৩

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৪

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৫

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৬

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৭

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৯

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

২০
X