তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রফেশনালি কাজ করতে চাই : সাবিনা রিমা

প্রফেশনালি কাজ করতে চাই : সাবিনা রিমা

কদিন আগেও হাত গুটিয়ে বসেছিলেন অভিনেত্রী সাবিনা রিমা। নিজের পড়াশোনায় ডুব দিয়েছিলেন তিনি। তবে সেই বিরতি ভেঙেছেন। নাটকে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি, এ প্রত্যাবর্তনকালে অভিনেত্রী কথা বলেছেন কালবেলার সঙ্গে। বললেন, এখনো অনেক কাজের প্রস্তাব পাচ্ছি, কিন্তু আমি একটু ভিন্ন ধরনের কাজ চাই। ব্যস্ততার হাল-হকিকত জানতে চাইলে সাবিনা বলেন, বড় পর্দার জন্য আমার দুটি কাজের অফার এসেছে। কিন্তু সেগুলো খুব বেশি কমার্শিয়াল। কমার্শিয়াল সিনেমা করব না—আমি কিন্তু তেমনটা বলছি না। ছোট পর্দায় নাটকের কাজ করছি। কিছুদিনের মধ্যেই ব্যস্ত হয়ে যাব। আমি আসলে সব প্ল্যাটফর্মেই কাজ করতে চাই। আমি একটা কাজ নিয়ে পড়ে থাকতে চাই না।

২০১৮ সালে লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় সেরা ১২-তে ছিলেন সাবিনা রিমা। তবে এর আগেই গিয়াস উদ্দিন সেলিমের ‘বাজারে প্রেমের দর’ শিরোনামে টেলিফিল্ম করে শোবিজে পরিচিতি পান তিনি। লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় অংশগ্রহণের পর আরও কাজের প্রস্তাব পেতে থাকেন এ অভিনেত্রী। এরপর সময় গড়িয়েছে অনেকটা। তবে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে কাজের সংখ্যা বাড়েনি সাবিনার? কেন এমন হলো? সাবিনার সোজাসাপ্টা জবাব, আমাকে দিয়ে কম কাজ কারানো হয়েছে। প্রত্যেক মানুষেরই একটি ব্যক্তি চাওয়া থাকে। আমি সিরিয়াল করেছি, অনেক নাটক করেছি। অভিনয় জানি বলেই আমাকে ডাকে। আমি কখনোই বলিনি কাজ থেকে সরে যাব। আমাকে কাজের জন্য যেসব অপশন দেওয়া হয়েছে, সেগুলোতে আমাকে ভালো লাগেনি। এ কারণে আমার কাজ কম।

তাহলে ভবিষ্যৎ কী? কী ধরনের কাজ ধাঁচে সইবে সাবিনার? বললেন, আমি প্রফেশনালি কাজ করি। প্যাশন জিনিসটা বিশ্বাস করি না। প্রফেশনালি কাজ করতে চাই। আমাকে নায়িকাই হতে হবে, এটা বিশ্বাস করি না। আর্টিস্ট হিসেবে সারা জীবনই কাজ করে যাব। বয়স বেড়ে গেলেও করব। গল্প তো শুধু নায়ক-নায়িকা নিয়ে হয় না।

মিডিয়ায় কাজের বণ্টনের বিষয়ে কোনো অভিযোগ আছে কি না, জানতে চাইলে সাবিনা বলেন, অনেক তারকাই সার্ভাইভ করছেন। কাজ পাচ্ছেন না। আমাদের দেশে সিন্ডিকেট করে কাজ হচ্ছে। কিন্তু আমি সেই সিন্ডিকেট করতে পারব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১০

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১১

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১২

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৩

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৪

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৫

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৬

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৭

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৮

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৯

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

২০
X