তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

নতুন সিরিজে সামান্থা

নতুন সিরিজে সামান্থা

ভারতের ভার্সেটাইল অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। রুপালি পর্দা ও ওটিটি প্ল্যাটফর্ম সব জায়গায়ই নিজের যোগ্যতার প্রমাণ রেখে যাচ্ছেন তিনি। এবার আরও একটি ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন তিনি। যেটি নির্মাণ করবেন ওটিটির জনপ্রিয় নির্মাতা জুটি রাজ ও ডিকে। সিরিজটির নাম ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিং ডম’। সিরিজটি নেটফ্লিক্সে প্রচারিত হবে।

সিরিজটির শুটিং সেট এরই মধ্যে মুম্বাইতে বসানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামায় নতুন এ সিরিজ নির্মাণের ঘোষণা দিয়ে প্রোডাকশনটির পক্ষ থেকে জানানো হয়, এ সিরিজে অতিরিক্ত ভায়োলেন্স দেখানো হবে। ভারতের একটি রাজ্যের কালো দিক তুলে ধরা হবে। যেখানে অপরাধ যেন ডাল-ভাত, যেখানে নেই কোনো আইন ও মানবতা। এমনই এক গল্প নিয়ে নির্মিত হবে এটি। ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ সিরিজের প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সামান্থা রুথ প্রভু ও আদিত্য রায় কাপুরকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন আলি ফজল ও ওয়ামিকা গাব্বি।

এদিকে বছর শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে সামান্থার আরও একটি সিনেমা। যেটি নির্মাণেরও দায়িত্বে রয়েছেন হিট নিমার্তা জুটি রাজ ও ডিকে। সিরিজটির নাম ‘সিটাডেল: হানি বানি’। এতে সামান্থার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। গত বছর মুক্তি পাওয়া হলিউডের ‘সিটাডেল’ সিরিজ থেকেই এটি নির্মাণের ঘোষণা আসে। ৭ নভেম্বর মুক্তি পাবে সিরিজটি। অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে এটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১০

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১১

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১২

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১৩

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৪

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৫

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৬

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৭

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৯

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

২০
X