তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

সিনেমার জন্য সময় নেবেন জয়িতা

সিনেমার জন্য সময় নেবেন জয়িতা
সিনেমার জন্য সময় নেবেন জয়িতা

ছোট পর্দার নবাগত অভিনেত্রী আনিকা আশরাফ জয়িতা। বর্তমানে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি, যেগুলো রয়েছে প্রচারের অপেক্ষায়। ছোট পর্দায় অভিনয় করলেও বড় পর্দা ও ওটিটি নিয়েও স্বপ্ন বুনছেন তিনি। অভিনয়কে পেশা হিসেবে নেওয়া জয়িতা নিজের স্বপ্নের কথা ভাগাভাগি করলেন কালবেলার সঙ্গে।

জয়িতা বলেন, ‘দর্শকের ভালোবাসায় নাটকে এখন আমার ব্যস্ততা খুব। এ ব্যস্ততা আমি বেশ ভালোভাবে উপভোগ করছি। ব্যস্ত শিডিউল থাকায় অনেক নাটক না করে দিতে হয়েছে। এর মধ্যে বিজ্ঞাপনের শুটও থাকে। সবকিছু মিলিয়ে ভালো সময় কাটছে।’

এ সময় সিনেমায় অভিনয়ের বিষয়েও কথা বলেন জয়িতা, ‘এখনই সিনেমায় যুক্ত হতে চাই না। কারণ এটি অনেক বড় প্ল্যাটফর্ম, অনেক প্রতিযোগিতা। এ ছাড়া বর্তমানে কোয়ালিটিফুল ও ট্যালেন্টেড অনেক অভিনেত্রী কাজ করছেন। তাদের সঙ্গে প্রতিযোগিতার মতো প্রস্তুতি আমার নেই এখনো। আমি এখনো শিখছি। অভিনয়ের অভিজ্ঞতা আরও বৃদ্ধি হোক, তারপর সিনেমায় অভিনয়ের বিষয়ে সাহস করব। কারণ একবার সিনেমায় নাম লিখিয়ে ফেললে তখন আর বড় পর্দা থেকে ছোট পর্দায় সেভাবে ফেরা হবে না। তাই একটু ভেবেচিন্তেই নাম লেখাব। আর হ্যাঁ, অবশ্যই একজন অভিনেত্রীর রুপালি পর্দায় অভিনয়ের স্বপ্ন থাকে। সেই স্বপ্ন আমারও রয়েছে। আশা করি খুব ভালোভাবেই সেই স্বপ্নপূরণে নিজেকে প্রস্তুত করতে পারব।’

এ সময় বড় পর্দায় তার প্রিয় অভিনেতা ও অভিনেত্রীর কথাও জানান জয়িতা। তিনি বলেন, ‘আমাদের সিনেমায় এখন শাকিব খান সবার চেয়ে এগিয়ে। তার সঙ্গে এখন কোনো নায়কেরই তুলনা হয় না। তার কাজ আমার পছন্দ। এরপর সিয়াম আহমেদের কাজ ভালো লাগে। তিনি খুবই ন্যাচারাল একজন অভিনেতা। তার কাজ মানে চোখের শান্তি। এ ছাড়া নায়িকাদের ক্ষেত্রে আমার সবসময়ের ফেভারিট জয়া আহসান। তিনিও ন্যাচারাল একজন অভিনেত্রী। যে কোনো চরিত্রের সঙ্গেই নিজেকে মেলে ধরতে পারেন তিনি। এ ছাড়া সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন মেহজাবীন চৌধুরী। আমি তার অভিনয়ের একজন ভক্ত। আর নুসরাত ফারিয়ার কাজ ভালো লাগে।’

জয়িতা সবসময়ই গল্পনির্ভর কাজগুলো করতে পছন্দ করেন। তাই ভালো গল্প পেলে ওটিটিতেও কাজ করতে আগ্রহী এ নবাগত।

প্রচারের অপেক্ষায় আছে জয়িতা অভিনীত নাটক ‘এক হাতের সংসার’, ‘ভাইভা ম্যান’, ‘অভাগীর সংসার’, ‘সংসার আমার ভাললাগে না’সহ বেশ কিছু নাটক।

চলতি মাসের শেষে আরও দুটি নাটকের শুটিং করবেন এ অভিনেত্রী। এ ছাড়া দুটি মিউজিক ভিডিওতেও কাজের কথা রয়েছে জয়িতার। সম্প্রতি দুটি ধারাবাহিক নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত সরকার

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, আরও কমতে পারে যেসব কারণে

আ.লীগের মিছিলে গেলেই অর্ধেক মাসের বেতন, ১৫ দিনেই জামিনের নিশ্চয়তা!

১০

তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি: একদিনেই ৪ জনের মৃত্যু, সতর্কতা জারি

১১

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

১৩

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

১৪

ক্লিন শিটের রেকর্ড গড়ে-চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

১৫

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৬

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৭

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

১৮

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

১৯

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

২০
X