তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পিএম
প্রিন্ট সংস্করণ

কুমার বিশ্বজিৎ একজনই

কুমার বিশ্বজিৎ একজনই

এক মাস আগেই কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর সঙ্গে দ্বৈত কণ্ঠে প্রকাশিত হয় স্বপ্নীলের রবীন্দ্রসংগীত ‘তুমি রবে নীরবে’ গানটি। এই গান প্রকাশের আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন স্বপ্নীল। সেখানে একের পর এক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তিনি। এরই মধ্যে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে দেখা হয় বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি কুমার বিশ্বজিৎ ও আঁখি আলমগীরের সঙ্গে।

দুজনকে একই অনুষ্ঠানে একসঙ্গে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন স্বপ্নীল। এ বিষয়ে সজীব বলেন, ‘অনেকদিন পর শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যারের সঙ্গে দেখা হয়ে কত যে ভালো লেগেছিল—সে অনুভূতি সত্যিই অল্প কথায় প্রকাশের নয়। স্যারের জীবনের ওপর দিয়ে অনেক বড় একটা ঝড় বয়ে গেছে। সেই ঝড় এখনো কাটেনি। কিন্তু তার পরও স্যার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় স্টেজ শোতে অংশ নিচ্ছেন। স্যারের মুখে হাসি দেখে কী যে প্রশান্তি লাগছিল, তা বোঝাতে পারব না। সত্যি বলতে কী, একজন কুমার বিশ্বজিৎ বাংলাদেশের সংগীতাঙ্গনের অহংকার। তার কণ্ঠের বহু গান এখনো শ্রোতা-দর্শকের প্রিয়। এখনো তিনি যখন স্টেজ শোতে অংশ নেন তার গান শ্রোতা-দর্শকের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তার গানে তাল মিলিয়ে স্টেজ শোতে মুগ্ধতা ছড়িয়ে পড়ে। এখনো তিনি স্টেজ শোতে অনবদ্য। যে কারণে সত্যিই বলতে হয় বাংলাদেশে কুমার বিশ্বজিৎ একজনই, অনন্য অসাধারণ তিনি। তার প্রতি অসীম শ্রদ্ধা, ভালোবাসা। এই শ্রদ্ধা ভালোবাসা আজীবন অটুট থাকবে। আর আঁখি আপাতো আমার প্রাণের প্রিয় একজন মানুষ। তার সঙ্গে সম্পর্কটা আমার ভাইবোনের মতো। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন, আমি তাকে অনেক শ্রদ্ধা করি। দেশের বাইরেও তার সঙ্গে দেখা হয়ে কী যে ভালো লাগছিল—এটা বোঝাতে পারব না। আমি দোয়া করি আল্লাহ এই দুজন মানুষকে সুস্থ রাখুন, ভালো রাখুন।’

স্বপ্নীল সজীব বাংলা সংগীতের নানা ধারার গান গেয়ে থাকলেও তিনি রবীন্দ্রনাথের গানের বিশেষ সমাদৃত। বাংলাদেশের পাশাপাশি, আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, দুবাই, ব্রুনাই, মরোক্কো, ইরান, মালেশিয়া, ভারত, নেপাল এ সংগীত পরিবেশন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

১০

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১১

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১২

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৩

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৪

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৬

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৭

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৮

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৯

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

২০
X