তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৩:৩০ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০১:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

মুখোমুখি কাজল-কৃতি

মুখোমুখি কাজল-কৃতি

বলিউড অভিনেত্রী কাজল ও কৃতি শ্যানন। একসঙ্গে রোহিত শেঠি পরিচালিত ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমা দিলওয়ালেতে অভিনয় করেছিলেন। এরপর আর তাদের নতুন কোনো সিনেমায় জুটি বাঁধতে দেখা যায়নি। দীর্ঘ সময় পর আবারও তারা জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন। তবে এবার বড় পর্দায় নয়, দেখা যাবে ওয়েব ফিল্মে। নাম ‘দো পাত্তি’।

নেটফ্লিক্স ইন্ডিয়ার তথ্যমতে, এ ফিল্মে প্রথমবার কাজল একজন পুলিশের চরিত্রে অভিনয় করেছেন এবং কৃতিকে দেখা যাবে একজন রহস্যময় চরিত্রে। এ ছাড়া এটির প্রযোজনার দায়িত্বেও আছেন কৃতি। এর গল্প লিখেছেন কণিকা ধিলন। পরিচালনা করেছেন শশাঙ্ক চতুর্বেদী। নেটফ্লিক্স ইন্ডিয়া বৃহস্পতিবার সিনেমাটির টিজার উন্মোচন করেছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

টিজারের শুরুতে দেখা যায় পাহাড়ের রাস্তায় বাইক চালাচ্ছেন কাজল। যিনি পেশায় পুলিশ, বের হয়েছেন পরবর্তী মিশনে। কৃতির চরিত্রটি রাখা হয়েছে ধোঁয়াশায়। টিজারে তাকে একজন পার্টি লাভার গার্ল হিসেবে উপস্থিত হতে

দেখা যায়।

এ সময় কাজলের ডায়ালগে বলতে শোনা যায়, ‘আমাদের ট্রেনিং দেওয়া হয় যে, সত্যি এবং প্রমাণ করতে, কে অপরাধী আর কে অপরাধী নয়।’ খানিক পরে দেখা যায় মুখোমুখি কৃতি আর কাজল। এরপর বেশ কিছু অ্যাকশন দৃশ্যও রয়েছে কাজলের। টানটান উত্তেজনা যেভাবে ধরে রেখেছে ট্রেলার, তাতে দুই বলি নায়িকার যুগলবন্দিতে দর্শকদের বেশ আলাদাই অভিজ্ঞতা হতে চলেছে। ওয়েব ফিল্মটি অক্টোবরের ২৫ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১০

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১১

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১২

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৩

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৪

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১৫

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৭

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৮

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৯

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X