তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২৫ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১২:০৬ পিএম
প্রিন্ট সংস্করণ

অক্টোবরে তিন কনসার্ট

অক্টোবরে তিন কনসার্ট

বানভাসি মানুষের সহায়তায় দেশে ও বিদেশে এরই মধ্যে বেশ কয়েকটি কনসার্ট করেছে দেশের ব্যান্ড সংগীতশিল্পীরা। সেই ধারাবাহিকতায় চলতি মাসেও রয়েছে তিনটি কনসার্ট। যেগুলোর মধ্যে দুটি কনসার্ট থেকে অর্জিত অর্থ সরাসরি যাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য।

আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেভ বাংলাদেশ’ শিরোনামে কনসার্ট। এটি আয়োজন করেছে তানরাত ইনস্টিটিউট। আয়োজক কর্তৃপক্ষ জানায়, বন্যার্তদের পুনর্বাসনের জন্যই ‘সেভ বাংলাদেশ’ কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে পারফর্ম করবে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড আর্ক, শিরোনামহীন, আর্বোভাইরাস, জলের গান, অ্যাভয়েড রাফা, অ্যাসেজ, ওয়ারসাইট, কাকতাল, অ্যাডভার্বসহ আরও কয়েকটি ব্যান্ড ও মিউজিশিয়ান।

১১ অক্টোবর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হবে কনসার্টটি। কনসার্টের টিকিট মূল্য ৫০০, ১০০০ ও ভিআইপি ১৩০০ টাকা।

এদিকে ‘ঢাকা রেট্রো’ শিরোনামে নব্বইয়ের দশকের জনপ্রিয় চার ব্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। তাতে গাইবে নগরবাউল, আর্ক, মাইলস ও দলছুট। ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হবে কনসার্টটি। এটি আয়োজন করেছে ব্লু ব্রিক কমিউনিকেশন। এরই মধ্যে দুই ক্যাটাগরিতে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। ভিআইপি ২ হাজার ৪০০ টাকা ও সাধারণ ১ হাজার ৪০০ টাকা। আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৩টায়।

একই দিন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ম্যাভিক্স গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘গণজোয়ার’ শিরোনামে আরও একটি কনসার্টটি করবে।

কালবেলাকে ম্যাভিক্স গ্লোবালের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তাদের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টস্থল থেকে এনজিওর মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে। সেই অর্থ এনজিওটির মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক ও খামারিদের মধ্যে বিতরণ করা হবে। কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস, ক্রিপটিক ফেইট, এভয়েড রাফা, বে অব বেঙ্গল ও কনক্লুশন ব্যান্ড পারফর্ম করবে। কনসার্টের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা ও কম্বো প্যাকেজ ১ হাজার টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১০

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

১১

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

১২

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

১৩

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

১৪

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১৫

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

১৬

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১৭

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

১৮

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

১৯

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

২০
X