তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩১ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১২:০৩ পিএম
প্রিন্ট সংস্করণ

সজল মাহার রসায়ন

সজল মাহার রসায়ন

অভিনেতা আব্দুন নূর সজলের সঙ্গে এর আগেও বেশকিছু নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন অভিনেত্রী নায়মা আলম মাহা। তবে এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এবার সজল ও মাহার ওপরই গল্প আবর্তিত হয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভাই প্রেমে পড়ছে’।

নাটকটির গল্প লিখেছেন রেজওয়াদুদ মাহিন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। এরই মধ্যে এটি ইউটিউবে প্রচার হয়েছে। এর পর থেকে সজল ও মাহা দুজনেই বেশ ভালো সাড়া পাচ্ছেন।

নতুন এই নাটক নিয়ে সজল বলেন, ‘এর আগেও মাহা আমার সঙ্গে নাটকে অভিনয় করেছেন। তবে এই সময়ের মাহা অভিনয়ে আগের চেয়ে অনেকটাই পরিণত। ভালো লেগেছে তার সঙ্গে কাজ করতে পেরে। আর বান্নাহ নিঃসন্দেহে একজন ভালো নির্মাতা। বেশ গুছিয়ে কাজ করার চেষ্টা করে সবসময়। এরই মধ্যে নাটকটিতে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করছি আরও সাড়া পাব। কারণ গল্পটা অন্যরকম।’

সজলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মাহা বলেন, ‘সজল ভাই আমাদের দেশের নাট্যাঙ্গনের একজন জনপ্রিয় ও গুণী অভিনেতা। তিনি ভীষণ ভালো মনের মানুষ। তিনি ভীষণ সহযোগিতা পরায়ণ। তার সঙ্গে এ নাটকে অভিনয় করাটা আমার জন্য অনেক ভালো লাগার এবং অভিনয়ে নিজের অভিজ্ঞতা বাড়ানোর বিষয়।’

এদিকে মাহা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ইমরাউল রাফাত পরিচালিত ‘অদ্ভুত পরিবার’ একটি স্যাটেলাইট চ্যানেলে দেখানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১০

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৪

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৫

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৬

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৭

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৮

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৯

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

২০
X