তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১২:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

দেশে আসছে হলিউডের দুই সিনেমা

ভেনম: দ্য লাস্ট ড্যান্স ও স্মাইল ২। ছবি: সংগৃহীত
ভেনম: দ্য লাস্ট ড্যান্স ও স্মাইল ২। ছবি: সংগৃহীত

দেশে আসছে হলিউডের নতুন দুই সিনেমা। শিরোনাম ‘স্মাইল ২’ ও ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’। বাংলাদেশে সিনেমা দুটি আনছে আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান শো মোশন লিমিটেড। হলিউডের এই দুই সিনেমা বাংলাদেশে আমদানির বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র আমদানি রপ্তানি সুপারিশ কমিটি থেকে কালবেলাকে নিশ্চিত করা হয়। সিনেমা দুটি বাংলাদেশে কবে মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চিত করেনি শো মোশন লিমিটেড।

এদিকে হলিউডে গতকাল ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে ‘স্মাইল ২’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন পার্কার ফিন। এটি একটি আমেরিকান হরর ফিল্ম। সিনেমার অভিনয় করেছেন সোসি বেকন, পিটার জ্যাকবসন, কাইল গ্যালনার, লুকাস গেগের মতো তারকারা। এরা সবাই প্রথম পর্বেও অভিনয় করেন।

এ ছাড়া কেলি মার্সেল পরিচালিত ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ বিশ্বব্যাপী মুক্তি পাবে অক্টোবরের ২৪ তারিখ। হলিউডের বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে একটি হলো ‘ভেনম’। এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির নাম দেওয়া হয়েছে ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স।’ টম হার্ডির অভিনীত সুপার হিরো সিনেমাটি এর আগে ২০২৩ সালের ৮ নভেম্বর মুক্তির তারিখ নির্ধারণ করা থাকলেও সেটি পিছিয়ে যায়। গত বছর সাগ-আফট্রা ধর্মঘটের কারণে ‘ভেনম ৩’-এর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

ভেনম চরিত্রে এবারও অভিনয় করতে দেখা যাবে টম হার্ডিকে। এ ছাড়া থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর ও ক্লার্ক ব্যাকো। হার্ডির সঙ্গে তিনি যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন। ধারণা করা হচ্ছে বিশ্বব্যাপী মুক্তির একই দিন সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১২

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৫

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৬

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৯

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

২০
X