পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:০০ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারে মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহের অভিযোগ

ছবি : ভিডিও থেকে সংগৃহীত
ছবি : ভিডিও থেকে সংগৃহীত

ফেনী-১ আসনে নির্বাচনী প্রচার ও গণসংযোগের নামে ভোটারদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং নম্বর ও জাতীয় পরিচয় পত্রের নম্বর সংগ্রহের অভিযোগ উঠেছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ফেনীর পরশুরামের চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে উপজেলা বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয়রা অভিযোগ করেন, জামায়াত-শিবিরের বেশ কয়েকজন কর্মী এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের আইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করেছেন এমন একটি তালিকা তারা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন।

উপজেলা জামায়াতের আমির আব্দুল হালিম বলেন, জামায়াতের কর্মী বাহারের নেতৃত্বে ১৫ জন জামায়াত শিবিরের কর্মী পশ্চিম অলকা গ্রামে প্রচার চালাচ্ছিল। কয়েকজন নারী ভোটারের স্বামীর নাম না থাকায় তাদের আইডি কার্ডের নম্বর জানতে চান। এ সময় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিক ও আবদুল মান্নানের নেতৃত্বে ১৫-২০ জন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী জামায়াত-শিবির কর্মীদের অবরুদ্ধ করেন। একপর্যায়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক ও চিথলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মানিক বলেন, ঘটনার সময় আমি জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলাম। বীরের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারের নামে ভোটারদের বিকাশ ও আইডি নম্বর সংগ্রহ করেছেন। এ সময় তার কাছে ৪০ -৫০ জনের একটি তালিকাও পাওয়া যায়। ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সাফায়াত আক্তার নূর বলেন, বিএনপির অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় গ্রাম পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। অভিযুক্ত জামাল উদ্দিনের বয়স ৭৫ বছর। ভবিষ্যতে এমন বেআইনি কর্মকাণ্ড করবে না বলে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১০

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

১১

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১২

আইনজীবী বারে হামলা

১৩

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৪

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৫

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৬

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৭

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৯

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২০
X