স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির বোর্ড সভায় একটি দেশ পক্ষে ছিল বাংলাদেশের! 

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

অবশেষে অনুষ্ঠিত হয়ে গেল বহুল আলোচিত আইসিসির বোর্ড সভা। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে থেকে আইসিসির সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে সংস্থার প্রধান জয় শাহের সঙ্গে সব পূর্ণ সদস্য দেশের প্রতিনিধিরা ছিলেন। তবে সভায় বাংলাদেশের জন্য ভালো কোন ফল বয়ে আনেনি। ভোটাভুটিতে অধিকাংশ দেশই তাদের ভারতে না খেলার সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন।

বাংলাদেশ আইসসির পূর্ণ সদস্য দেশ। যে কারণে তাদের সরাসরি আইসিসি বাদ দিতে পারত না। তাই বোর্ড সদস্যদের ভোটাভুটির সিদ্ধান্ত নেয়। সেখানে অধিকাংশ বোর্ডের ভোট পড়েছে আইসিসির পক্ষে- অর্থাৎ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। এজন্য দেশের সরকারের সঙ্গে বিসিবিকে আলোচনা করতে বলেছে আইসিসি। তাদের সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। তারপরও যদি বিসিবি ভারতে না খেলতে যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে থাকে, তাহলে কপাল খুলবে স্কটল্যান্ডের।

আইসিসির এই বোর্ড সভার আগেই জানা যায়, বাংলাদেশের অবস্থানের পক্ষে আইসিসির কাছে চিঠি দিয়েছিল পিসিবি। এমনকি তারা বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলোও আয়োজনের প্রস্তাব দিয়েছিল। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আজকের সভায় উপস্থিত ১৫ বোর্ড পরিচালকের মধ্যে কেবল পাকিস্তান থেকে বাংলাদেশের পক্ষে ভোট পড়েছে। কিন্তু বাকিরা ছিল অন্যদিকে। তাতে আইসিসির সভা ও ভোটাভুটির পর বাংলাদেশের সব আশাই শেষ হয়ে গেল। এখন তারা ভারতের বিমান ধরবে নাকি দর্শক হয়ে থাকবে, সেটা ২৪ ঘণ্টার মধ্যেই জানাতে হবে।

কালবেলা/জিএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

খুলনায় টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে কুড়িগ্রামে

ইএসডিও গবেষণা: যেসব টুথপেস্টে মেলেনি ‘মাইক্রোপ্লাস্টিক’

‘নদীতে ২৮ বার বাড়ি ভাঙছে, এখন কোথাও যাব সে উপায় নেই’

মেসিকে ছাড়াই দল ঘোষণা

১০

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

১১

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

১২

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

১৩

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

১৪

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

১৫

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

১৬

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

১৭

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

১৮

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

১৯

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

২০
X