কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

গাজায় তিন সাংবাদিকসহ নিহত ১১

প্রেস লেখা সম্বলিত ভেস্ট। ছবি: সংগৃহীত
প্রেস লেখা সম্বলিত ভেস্ট। ছবি: সংগৃহীত

গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিন সাংবাদিকসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবার ভোর থেকে চালানো হামলায় তারা নিহত হন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশু ও তিনজন সাংবাদিক রয়েছেন। এ ছাড়া এ হামলায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ আল জাজিরাকে জানান, যে গাড়িটিতে হামলা চালানো হয়, সেটিতে থাকা ফটোসাংবাদিকরা মিশরের ইজিপশিয়ান কমিটি ফর গাজা রিলিফের হয়ে কাজ করছিলেন। সংস্থাটি গাজায় মিশরের ত্রাণ কার্যক্রম তদারকি করে।

নিহত সাংবাদিকরা হলেন আনাস ঘুনাইম, আবদুল রউফ শাআথ ও মোহাম্মদ কেশতা। তারা মধ্য গাজার তথাকথিত নেতজারিম করিডরের কাছে পরিস্থিতি তদারকি করছিলেন। এমন সময় ইসরায়েলি হামলার শিকার হন বলে সহকর্মী ও চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে। ওই হামলায় আরও একজন নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে তাদের গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং ধোঁয়া উঠছে।

ইজিপশিয়ান কমিটির মুখপাত্র মোহাম্মদ মানসুর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, নিহত সাংবাদিকরা একটি নতুন বাস্তুচ্যুতি শিবিরের চিত্র ধারণ করছিলেন। হামলাটি ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ঘটে। হামলার শিকার গাড়িটি ত্রাণ সংস্থার ছিল। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর অবগত ছিল।

তবে ইসরায়েলি আর্মি রেডিও এক নিরাপত্তা সূত্রের বরাতে দাবি করেছে, মধ্য গাজায় একটি গাড়িতে হামলা চালানো হয়েছে। ওই গাড়ির আরোহীরা সেনাবাহিনীর ওপর নজরদারির জন্য ড্রোন ব্যবহার করছিল।

মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে পৃথক এক হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশু রয়েছে। আল-আকসা শহীদ হাসপাতালের সূত্রে এ তথ্য জানানো হয়েছে। নিহতরা হলেন এক বাবা, তার ছেলে ও পরিবারের আরেক সদস্য।

এছাড়া দক্ষিণ গাজার বানী সুহাইলায় ১৩ বছর বয়সী এক কিশোরকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে আল জাজিরার মাঠ পর্যায়ের একটি দল। অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, শিশুটি জ্বালানি কাঠ সংগ্রহ করছিল। এ ছাড়াও খান ইউনিসের কাছে পৃথক এক ঘটনায় ৩২ বছর বয়সী এক নারী গুলিতে নিহত হয়েছেন। গাজার উত্তরে আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা সংবাদ সংস্থা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১০

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১১

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১২

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৩

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৪

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৫

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৬

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৭

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৮

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৯

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

২০
X