তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৪:১১ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

ভিন্নরকম গল্পে আসছে ‘খুনসুটি’

ভিন্নরকম গল্পে আসছে ‘খুনসুটি’

বর্তমানে দেশের নাটক ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। গল্পেও এসেছে ভিন্নতা। শুধু প্রেমের গল্প বা কমেডিতেই সীমাবদ্ধ থাকতে চান না নির্মাতারা। সেই ধারাবাহিকতায় নির্মাতা জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় ১৪ নভেম্বর ইউটিউব চ্যানেল বিন্দু ভিশনে প্রকাশ পেতে যাচ্ছে নতুন নাটক ‘খুনসুটি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী তানজিন তিশা।

এ নাটকের শুটিং হয়েছে পুরান ঢাকার নারিন্দায়। এর গল্প এগিয়ে যাবে একটি কুস্তি পরিবারকে কেন্দ্র করে।

নাটকটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা জুবায়ের ইবনে বকর। শুরুতেই গল্প নিয়ে তিনি বলেন, “‘খুনসুটি’ নাটকের গল্প একেবারই আলাদা আঙ্গিকে সাজানো হয়েছে। যেখানে পরিবারের গল্প, আবেগ ও ভালোবাসা থাকবে। এ ছাড়া কুস্তি খেলার বড় একটি অংশ থাকবে। যে খেলা কেন্দ্র করেই এগিয়ে যাবে নাটকের গল্প। এর মধ্যে প্রেমের গল্পও থাকবে। আশা করছি এ নাটকেই দর্শক সিনেমার স্বাদ পাবে। যার ধারণা আমরা এরই মধ্যে এর প্রোমো প্রকাশের মাধ্যমে দর্শকদের দিয়েছি।”

এরপর অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন নির্মাতা। বললেন, ‘তানজিন তিশার মতো দুর্দান্ত একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারা অবশ্যই আনন্দের। সেটে তিনি নিজের চরিত্রের ব্যাপারে যেমন সিরিয়াস থাকেন, তেমনই একটি কাজ ভালো হওয়ার জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দেন। অভিনয়ের ক্ষেত্রে তার কোনো কম্প্রোমাইজ নেই। তিনি কঠোর পরিশ্রমী একজন অভিনেত্রী। এরপর খায়রুল বাসারের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা বলতে গেলে এক কথায় বলব, তাকে যে কোনো চরিত্রের জন্য নিশ্চিন্তে কাস্ট করা যায়। তিনি ভার্সেটাইল। তাই দুজনের সঙ্গেই কাজের অভিজ্ঞতা দারুণ।’

খায়রুল বাসার ও তানজিন তিশা ছাড়া এ নাটকে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, শেলী আহসান, সিয়াম নাসির, জাহিদ ইসলাম, ফাতেমা হীরাসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১১

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১২

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৩

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

১৪

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১৫

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১৭

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৮

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X