তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৩:০২ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১১:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

সালমা-রনির ‘আপন মানুষ’

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা ও ইসফাতারা কায়সার রনি। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা ও ইসফাতারা কায়সার রনি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের এ প্রজন্মের জনপ্রিয় গায়িকা মৌসুমী আক্তার সালমা। মাঝে নিজের ব্যক্তিগত কাজ নিয়ে বেশিই ব্যস্ত ছিলেন তিনি। তবে পেশাগত কাজ অর্থাৎ গান গাওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি তিনি। একের পর এক নতুন নতুন মৌলিক গান যেমন গেয়েছেন, ঠিক তেমনি স্টেজ শোতেও ব্যস্ত ছিলেন। যদিও এ সময়ে খুব বেশি স্টেজ শো হচ্ছে না। তার পরও সালমা আশাবাদী যে, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে তিনি স্টেজ শোতে ব্যস্ত সময় কাটাবেন।

কিছুদিন আগেই সালমার কণ্ঠে নতুন সংগীতায়োজনে একটি লালনগীতি প্রকাশ পায়। ‘মিলন হবে কতদিনে’ শিরোনামে গানটিতে সালমার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন ইসফাতারা কায়সার রনি। তবে শ্রোতা দর্শকের জন্য ভালো লাগার খবর হচ্ছে, সালমার কণ্ঠে নতুন আরও একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে ‘রনিস টিউন’ নামে ইউটিউব চ্যানেলে। এই গানেও সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন রনি।

‘আপন মানুষ’ শিরোনামের এই গান লিখে সুর ও সংগীত করেছেন রোহান রাজ। গানটির বিষয়ে সালমা বলেন, ‘একটা সময় কিন্তু আমার সিনিয়ররা আমাকে ভীষণ সহযোগিতা করতেন, অনুপ্রেরণা দিতেন। সবার সহযোগিতায়, দোয়া ও ভালোবাসায় এবং আমার অনেক কষ্ট-সাধনার পর আমি আজকের অবস্থানে এসেছি। তো আমার যারা জুনিয়র, আমিও তাদের সহযোগিতা করতে চাই, ভালো গান গাইলে অনুপ্রেরণা দিতে চাই। রনির কণ্ঠ আমাকে মুগ্ধ করেছে, যে কারণে আমরা এর আগেও একটি লালনগীতি একসঙ্গে গেয়েছি। আর এবার আমরা একসঙ্গে একটি মৌলিক গান গেয়েছি। আমি তো বলব রনির কারণেই এই মৌলিক গানটি হলো।

গানটির কথা ও সুর ভীষণ ভালো লাগার। আমার বিশ্বাস এই গানে মুগ্ধ হবেন শ্রোতারাও।

রনির জন্য শুভ কামনা রইল। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে স্টেজ শোতে বাংলাদেশের নানা প্রান্তে শ্রোতা দর্শকের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। কারণ স্টেজ শোতে গান গাইতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’

সালমা ও রনি দুজনেই টেলিভিশনের রিয়ালিটি শো থেকে এসেছেন। এখন দুজনই প্রতিষ্ঠিত শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১০

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১২

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৩

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৪

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৫

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৬

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৭

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৮

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

২০
X