তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩০ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫১ পিএম
প্রিন্ট সংস্করণ

কঠোর হলেন এ আর রাহমান (ভিডিও)

সংগীতশিল্পী ও প্রযোজক এ আর রাহমান।
সংগীতশিল্পী ও প্রযোজক এ আর রাহমান।

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী ও প্রযোজক এ আর রাহমান। সম্প্রতি তার স্ত্রী সাইরা বানুর সঙ্গে ২৯ বছর দাম্পত্যজীবন কাটানোর পর সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন, যা তার ভক্তদের জন্য এক বিশাল ধাক্কা ছিল।

দম্পতি যৌথভাবে এক বিবৃতি দিয়ে তাদের বিচ্ছেদের খবরটি প্রকাশ করলেও, গণমাধ্যমের কাছে এটি গোপন রাখতে চেয়েছিলেন। তবে সেই একই দিনে এ আর রাহমানের ব্যান্ডের বেজিস্ট মোহিনী দে তার ডিভোর্স সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেন, যা জন্ম দেয় নানা গুজব এবং প্রশ্নের। খবর বলিউড হাঙ্গামা।

এ সময় সোশ্যাল মিডিয়ায় মোহিনী দেকে ডিভোর্সের কারণ হিসেবে অভিযোগ করা হয়, যার পরিপ্রেক্ষিতে তিনি একটি পোস্ট শেয়ার করে অনুরোধ করেন ভক্তদের মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে।

এ ঘটনার পর এ আর রাহমান তার আইনজীবীদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি নোটিশ প্রকাশ করেন, যা তিনি তার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। নোটিশে বলা হয়, যারা তাদের সম্মানে আঘাত করেছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। যদি তারা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আপত্তিকর কনটেন্ট সরিয়ে না ফেলে, তবে মানহানির মামলা করা হবে।

এ ছাড়া সোশ্যাল মিডিয়াতে চার পাতার একটি আইনি নোটিশ শেয়ার করা হয়, যার ক্যাপশন ছিল ‘এ আর রাহমানের আইনজীবী দল থেকে স্ল্যান্ডারারদের নোটিশ।’

এদিকে এআর রাহমান ও সাইরার সন্তান খাতিজা, রহিমা এবং পুত্র আমিন তাদের পিতামাতার প্রতি সমর্থন প্রকাশ করেছেন। বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব ছড়ানোর পর, তাদের পুত্র আমিনও প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট শেয়ার করেন এবং এসব মিথ্যা গুজবকে নিন্দা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১০

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১২

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৩

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৫

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৭

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৮

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৯

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

২০
X