বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০১:৩৭ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পর এই প্রথম এআর রহমানের পোস্ট

সুরকার ও সংগীত পরিচালক এ আর রাহমান। ছবি: সংগৃহীত
সুরকার ও সংগীত পরিচালক এ আর রাহমান। ছবি: সংগৃহীত

ভারতের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমান। তার ঝুলিতে আছে অস্কার ও গ্র্যামির মতো অ্যাওয়ার্ড। এবার তার সফলতার মুকুটে আরও একটি পালক যুক্ত হল। ‘দ্য গোট লাইফ’ চলচ্চিত্রের পেরিয়োন গানের জন্য হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ডে সংগীত-ফিচার ফিল্ম ও স্কোর-ইন্ডিপেনডেন্ট ফিল্ম— ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।

এমন আনন্দের খবর এআর রহমান নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। সাবেক স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর সামাজিক মাধ্যমে এটাই তার প্রথম পোস্ট।

অ্যাওয়ার্ড গ্রহণের বেশকিছু ছবি শেয়ার করে সংগীত পরিচালক লিখেছেন, ‘এ অর্জনে আমি এবং আমাদের গোটা টিম গর্বিত। এ সিনেমাটিকে জীবন্ত করার জন্য যারা অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। পুরো দ্য গোট লাইফ টিম এবং দর্শকদের ধন্যবাদ। তাদের ভালোবাসায় আমাদের কষ্ট সফল হয়েছে।

গত ২৮ মার্চ মুক্তি পায় দক্ষিণের সিনেমা ‘দ্য গোট লাইফ’। মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে। বক্স অফিসেও দেখায় দাপট। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। তাকে দাস চরিত্রে দেখা যায়। তার চরিত্রের নাম নাজিব, যে কিনা ঘটনাচক্রে মরুভূমিতে ছাগল চরায়। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করেন ব্লেসি।

এদিকে অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এআর রহমানের ঘর ভাঙার খবরে তোলপাড় সামাজিক মাধ্যম। সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের পর তার টিমের নারী সদস্য গিটারিস্ট মোহিনীদের সঙ্গে নাম জড়িয়েছে এ সংগীত পরিচালকের। তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি এআর রহমান।

সূত্র : ইন্ডিয়া টুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X