তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পিএম
প্রিন্ট সংস্করণ

তৃপ্তির বিপরীতে বলিউডে ফাহাদ ফাসিল (ভিডিও)

অভিনেতা ফাহাদ ফাসিল ও অভিনেত্রী তৃপ্তি দিমরি। ছবি: সংগৃহীত
অভিনেতা ফাহাদ ফাসিল ও অভিনেত্রী তৃপ্তি দিমরি। ছবি: সংগৃহীত

অমর সিং চামকিলা সিনেমার বিপুল সফলতার পর ইমতিয়াজ আলি তার পরবর্তী সিনেমার কাজ শুরু করতে চলেছেন। এ সিনেমার জন্য তিনি প্রধান চরিত্র হিসেবে চূড়ান্ত করেছেন ফাহাদ ফাসিল এবং তৃপ্তি দিমরিকে। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে মালায়ালাম এই অভিনেতার।

সিনেমাটির বিস্তারিত এখনো প্রকাশিত হয়নি, তবে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, এটি একটি অদ্ভুত প্রেম কাহিনি নিয়ে নির্মিত হবে সিনেমাটি।

ইমতিয়াজ আলি ২০২৫ সালের শুরুতে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন এবং এটি প্রযোজনা করবেন তার নিজস্ব ব্যানার উইন্ডো সিট ফিল্মস থেকে। সিনেমাটির জন্য ফাহাদ ফাসিলের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করেন এই পরিচালক।

ইমতিয়াজ আলি জানান, তৃপ্তি দিমরি ফাহাদের বিপরীতে কাজ করতে বেশ উচ্ছ্বসিত। তৃপ্তি বর্তমানে বিশাল ভরদ্বাজের গ্যাংস্টার থ্রিলার সিনেমায় শহীদ কাপুরের সঙ্গে কাজ করছেন এবং সেই কাজ শেষ হলে তিনি ইমতিয়াজের ছবিতে যোগ দেবেন। এরপর টানা চলবে এর শুটিং। ২০২৫ সালের শেষ দিকে এটি মুক্তি পেতে পারে। তবে সিনেমার এখনো ঠিক করা হয়নি।

ভারতের মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। তার অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি রয়েছেন দর্শক জনপ্রিয়তার শীর্ষে। ২০০২ সালে তার পিতা ফাজিলের পরিচালনায় কাইয়েথুম দুরাথ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। এরপর একের পর এক হিট ছবির মাধ্যমে তিনি মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত একটি অবস্থান তৈরি করে নেন।

এদিকে ২০২৪ এপ্রিল মুক্তি পায় ফাহাদ অভিনীত ‘আভেশ্যাম’ সিনেমাটি। এই ছবিটি পরিচালনা করেন জিথু মাধবন। ৩০ কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিস থেকে আয় করে প্রায় ১৫৪ কোটি রুপি, যা তার ক্যারিয়ারে সাফল্য বয়ে আনে।

বর্তমানে ফাহাদ ফাসিল ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাতে আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা সঙ্গে কাজ করেছেন, যা ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১০

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১১

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১২

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৩

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৪

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১৬

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৭

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৮

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৯

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

২০
X