সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

অভিনয় ছেড়ে ক্যাব চালানোর সিদ্ধান্ত নিলেন ফাহাদ ফাসিল

ফাহাদ ফাসিল । ছবি : সংগৃহীত
ফাহাদ ফাসিল । ছবি : সংগৃহীত

‘পুষ্পা : দ্য রাইজ’-এ ভানওয়ার সিং শেখাওয়াত চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন ফাহাদ ফাসিল। অল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার নজরকাড়া উপস্থিতির মাঝেও আলাদা করে নজর কাড়েন তিনি। কিন্তু সেই জনপ্রিয় অভিনেতা হঠাৎই জানালেন, ক্যারিয়ারের শিখরে থেকেও তিনি আর গ্ল্যামারের আলোয় বাঁচতে চান না। সিনেমা নয়, সব ছেড়ে সাধারণ ক্যাবচালকের জীবনই এখন তার স্বপ্ন। অভিনয়ের ঝলমলে দুনিয়া ছেড়ে বাস্তবের রাস্তায় নেমে আসতে চাইছেন দক্ষিণের এই সুনামধন্য অভিনেতা। কেন এই সিদ্ধান্ত?এমন প্রশ্নে তোলপাড় তার অনুরাগী মহল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনয় ছেড়ে দেওয়ার পর দেশে থাকবেন না এ অভিনেতা। বরং স্পেনের বার্সেলোনা শহরে গিয়ে ক্যাবচালক হয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন।

এ বিষয়ে ফাহাদ বলেন, ‘আসলে এটা শুধু গাড়ি চালানো নয়, এটা আপনি কী পছন্দ করেন সেটাকে বেছে নেওয়া। আসলে আমার নিজের খুব ভালো লাগবে একটা মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পেরে। এমন একটা জিনিস প্রত্যক্ষ করতে পারাও বড় ব্যাপার। আমি আমার স্ত্রীকে আমার এই পরিকল্পনার কথা জানিয়েছি। ওর খুব ভালো লেগেছে। আমি এভাবেই খুশি থাকতে চাই।’

ফাহাদের এই সিদ্ধান্ত অনেকটাই মিলে যায় ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ট্যাক্সি’ ছবির ভাবনার সঙ্গে। সেখানে বিভিন্ন মানুষকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া এবং তাদের যাপন ও কথোপকথনের চিত্র তুলে ধরা হয়। তা হলে কি ফাহাদ জীবনের অভিজ্ঞতার ঝুলি ভরতেই তেমন কিছু করার পরিকল্পনা করলেন, এমনটিই মনে করছেন ভক্তরা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

১০

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

১১

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

১২

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

১৩

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১৪

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১৫

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১৬

স্পেনের একাদশ ঘোষণা

১৭

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১৮

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১৯

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

২০
X