তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় বিজয়ের কনসার্ট

কুমিল্লায় বিজয়ের কনসার্ট। ছবি: সংগৃহীত
কুমিল্লায় বিজয়ের কনসার্ট। ছবি: সংগৃহীত

চলছে বিজয়ের মাস। এ মাসে নানা ধরনের আয়োজন থাকে প্রতি বছর। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বিজয়ের মাস উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর ‘রকভার্স ২’ শিরোনামে কুমিল্লায় কনসার্ট করছে কলোনি অব আর্ট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। ঢাকার দুই ব্যান্ড ও কুমিল্লার স্থানীয় ৭ ব্যান্ডসহ হিপহপ সংগীত পরিবেশনা করবেন ব্ল্যাক জ্যাং।

কনসার্টটি ঘিরে এরই মধ্যে কুমিল্লা ও আশপাশের জেলার ব্যান্ড সংগীতপ্রেমীদের উন্মাদনা শুরু হয়েছে। কুমিল্লার বিভিন্নস্থানে অফ লাইনে পাওয়া যাচ্ছে এর টিকিট।

আয়োজকদের পক্ষ থেকে কনসার্টটি নিয়ে কালবেলাকে জানানো হয়, এটি একটি সিরিজ কনসার্ট। এর আগে ‘রকভার্স ১’ শিরোনামে এটি আয়োজন করা হয়। এবার আসছে এর দ্বিতীয় সিজন। তবে এবারের আয়োজনটি বিজয়ের মাসে হওয়ায় আমরা এটিকে বিজয় মাসের কনসার্ট হিসেবে প্রচার করছি। জেলা শিল্পকলা একাডেমিতে কনসার্টটি অনুষ্ঠিত হবে। যার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।

‘রকভার্স ২’ শিরোনামের এ কনসার্টে পারফর্ম করার তালিকায় ঢাকা থেকে থাকছে ব্যান্ড বাগধারা ও এনকোর। এ ছাড়া কুমিল্লার স্থানীয় ব্যান্ডের তালিকায় রয়েছে ব্রেক ভ্যান, থাউজ্যান্ড ফ্রেম, একাইনাস, ব্যান্ড তৃতীয়, ব্যান্ড ইনস্ট্যান্ট, ছেলেস্টিয়াল ও ডিসমেলোডিয়া।

এদিকে বিজয় দিবস উপলক্ষে এরই মধ্যে ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে রাজধানীতে। ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নগর বাউল জেমসসহ দেশের একঝাঁক জনপ্রিয় শিল্পী গান পরিবেশন করবেন। এ ছাড়া বিজয়ের এই মাসে দেশের বিভিন্ন জেলায় রয়েছে একাধিক কনসার্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১০

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১১

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১২

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১৩

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৬

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৮

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৯

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

২০
X