তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম
প্রিন্ট সংস্করণ

দেখা মিলেছে নতুন সুপারম্যানের

প্রথমবারের মতো ‘সুপারম্যান’ সিনেমায় অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট।
প্রথমবারের মতো ‘সুপারম্যান’ সিনেমায় অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট।

হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্রাঞ্চাইজি ‘সুপারম্যান’। যার দর্শক দুনিয়াজুড়ে। এখন পর্যন্ত এই সিনেমা সিরিজের ছয়টি ছবি মুক্তি পেয়েছে, এবার আসছে আরও একটি সিক্যুয়েল। নাম ‘সুপারম্যান’। এই সিনেমা দিয়ে ডিসি স্টুডিওর নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। সুপারম্যান চরিত্রে প্রথমবারের মতো এতে অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট। এরই মধ্যে এর ট্রেলার ওয়ার্নার ব্রস পিকচার্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। দুই মিনিটের ট্রেইলারে দেখা গেছে, বাতাসে বরফ ঝড়, আকাশ থেকে হঠাৎ কী একটা যেন মাটিতে আছড়ে পড়েছে, এরপর হয় বিস্ফোরণ তারপর বেরিয়ে আসে সুপারম্যানের চেহারা। এরপর তার নাক-মুখ দিয়ে ঝরতে থাকে রক্ত, নিঃশ্বাস নিতে থাকেন জোরে জোরে, এরপর শিস বাজান ডেভিড, তারপর ছুটে এসে তাকে জাগিয়ে তোলে ক্রিপ্টো বা ‘দ্য সুপারডগ’। ট্রেলারটি প্রকাশের পর ‘সুপারম্যান’ ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা যায়। এই সিনেমায় নতুন লুইস লেন হিসেবে র‌্যাচেল ব্রসনাহান এবং খলনায়ক লেক্স লুথার চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্ট কাজ করেছেন। এর আগে ২০১৩ সালে ‘ম্যান অব স্টিল’ এবং এর স্পিন অব সিনেমাগুলোতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা হেনরি ক্যাভিল। এবারের সিনেমাতেও তারই অভিনয় করার কথা ছিল, যা নিয়ে ২০২২ সালে এই চরিত্রে ক্যাভিল ফেরার ঘোষণা দিলেও গান ও প্রযোজক পিটার স্যাফরান ডিসির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই চরিত্রে করেনসওয়েটকে নেওয়ার ঘোষণা দেন।

এর পরই নতুন এই সুপারহিরো চরিত্রে ডেভিড কতটা মানাবে তা নিয়ে ওঠে প্রশ্ন। তবে ট্রেলারে তিনি ভালোই চমকে দিয়েছেন। এবার সিনেমাটি মুক্তির অপেক্ষায় দর্শক।

হলিউডভিত্তিক একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বছরের ১১ জুলাইয়ে মুক্তি পাবে ‘সুপারম্যান’। এর গল্প ও পরিচালনার দায়িত্বে আছেন জেমস গান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-আরাফাহ্ ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্ডানের অনন্য নজির

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১০

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

১১

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

১২

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

১৩

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১৪

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১৫

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১৬

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১৯

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

২০
X