তামজিদ হোসেন
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০২:০৮ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১০:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

বছর মাতাবে ৫ কোরিয়ান ড্রামা

বছর মাতাবে ৫ কোরিয়ান ড্রামা

বিশ্বব্যাপী হলিউড ও বলিউড ড্রামা সিরিজের পাশাপাশি কোরিয়ান ড্রামা সিরিজের জনপ্রিয়তা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এমনকি বাংলাদেশেও কোরিয়ান সিনেমার পাশাপাশি ড্রামার প্রতি দর্শকদের আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে, যা আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায় একটি নতুন মাত্রা যোগ করছে। তারই পরিপ্রেক্ষিতে নতুন বছরে প্রকাশ পেয়েছে ৫টি কোরিয়ান ড্রামার তালিকা, যা পুরো বছর দর্শক মাতিয়ে রাখবে।

হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিন:

কিম ওন-সিওকের পরিচালনায় নির্মিত এই সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের মার্চ মাসে। সিরিজটি ১৯৫০ এর দশকে জেজুতে জন্মানো বিদ্রোহী আই-সুন এবং আইরন ম্যান গওয়ান-সিকের মধ্যে হৃদয়স্পর্শী রোমান্টিক গল্পকে তুলে ধরতে চলেছে।

এই ড্রামা সিরিজে অভিনয় করেছেন আইইউ, রিচ টিং, কিম সিওন-হো সহ আরও অনেকে।

ডিভোর্স ইন্স্যুরেন্স:

দর্শকদের সীমাহীন হাসাতে ২০২৫ সালের এপ্রিলে নেটফ্লিক্সে আসতে চলেছে ডিভোর্স ইন্স্যুরেন্স। এই ড্রামা সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন লি ডংউক। যিনি তিনটি বিয়ে করেছেন এবং একটি বীমা কোম্পানিতে বিজনেস ডেভেলপার হিসেবে কাজ করেন। হঠাৎ তার ওপর ডিভোর্স ইন্স্যুরেন্স নিয়ে একটি ক্যাম্পেইনের দায়িত্ব আসে, আর এরপর থেকেই হাস্যরসাত্মক ভাবে এগোতে থাকে সিরিজটির কাহিনি। লি ওয়ান সুকের পরিচালনায় নির্মিত এই ড্রামা সিরিজটিতে লি ডংউকের পাশাপাশি অভিনয় করেছেন লি দাহি ও লি জোবিনসহ আরও অনেকে।

আননোন সিউল

একই মুখমণ্ডল থাকা যমজ বোন ইয়ু মিজি এবং ইয়ু মিরায়ে হয়তো দেখতে একরকম, কিন্তু তাদের মিল শুধু এতটুকুই। মিজি মুক্তমনা, আর মিরায়ে একজন পারফেকশনিস্ট। ঘটনা রোমাঞ্চকর হয়ে ওঠে যখন এই দুই বোন এক রহস্যজনক কারণে তাদের জীবন পরিবর্তন করতে শুরু করে।

পার্ক শিন উর পরিচালনায় নির্মিত এই সিরিজটিতে অভিনয় করেছেন, রিউ কিয়ং-সু, পার্ক বো-ইয়ংসহ আরও অনেকে।

২০২৫ সালের ১২ এপ্রিলে মুক্তি পাবে ড্রামা সিরিজ আননোন সিউল।

দ্য ম্যানিপুলেটেড:

শিগগিরই ডিজনি প্লাসে মুক্তি পেতে চলেছে কোরিয়ান ড্রামা সিরিজ দ্য ম্যানিপুলেটেড। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জি চাং উক। সিরিজটির গল্পে জি চাং উক একজন সাধারণ মানুষ। যে খুব সাদামাটাভাবে জীবনযাপন করে। কিন্তু হঠাৎ এক দিন তাকে এক জঘন্য অপরাধের ভুল মামলায় কারাবন্দি করা হয়। এরপর সে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে আর এভাবে এগোতে থাকা সিরিজটির কাহিনি।

কিম চ্যাং-জুয়ের পরিচালনায় নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন জি চ্যাং-উক, ডো কিয়ং-সু, লি কোয়াং-সুসহ আরও অনেকে। সিরিজটি ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে।

ওয়াইফ অব এ টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি প্রিন্স:

২০২৫ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে চলেছে ওয়াইফ অব এ টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি প্রিন্স সিরিজটি। ২১ শতকের সাংবিধানিক রাজতন্ত্রের ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজটিতে দেখা যাবে এক সাধারণ পরিবারের মেয়ের সঙ্গে এক অযোগ্য রাজপুত্রের প্রেমকাহিনি। সিরিজটিতে অভিনয় করেছেন আইইউ, বাইওন উ-সিওকসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

১০

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

১১

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

১২

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১৩

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১৪

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১৫

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৬

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৭

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

২০
X