দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যুবকের ঠোঁট ছিঁড়ে নিল কুকুর

পুরোনো ছবি
পুরোনো ছবি

পটুয়াখালীর দুমকি উপজেলায় আব্দুল্লাহ নামের এক যুবকের ঠোঁট কামড়ে ছিঁড়ে নিয়েছে পাগলা কুকুর। এ ঘটনায় শিশুসহ অন্তত ৩৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর, রাজাখালী, পিরতলা বন্দর, দুমকি ও জলিশা এলাকায় ধারাবাহিকভাবে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একটি বেওয়ারিশ পাগলা কুকুর একের পর এক মানুষকে কামড়াতে শুরু করে। এ সময় এক ব্যক্তির মুখে কামড় দিলে তার ঠোঁট ছিঁড়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতরা প্রাথমিক চিকিৎসার জন্য দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এলে সেখানে হুলুস্থূল পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, অধিকাংশ আহতের ক্ষত পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর কয়েকজনকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

আহতরা হলেন- আব্দুল্লাহ (১৯), ইউসুফ, মফিজুর রহমান (৭০), তানিয়া (৩), তানিয়া (২৮), মাহিনুর বেগম (৩৮), জব্বার ঘরামী (৬০), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), নাইমুল (২), মাধবী রানী (৪০), জান্নাতুল ফেরদৌস (১৮) ও খোকন (৪০)। অন্যদের নাম জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জিএম এনামুল হক বলেন, সকাল থেকে হঠাৎ করেই একের পর এক কুকুরে কামড়ানো রোগী আসতে থাকে। আমাদের কাছে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের দ্রুত ভ্যাকসিনেশন অত্যন্ত জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা বেগম বলেন, ঘটনা জানার পরপরই আমি হাসপাতাল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অফিসের সমন্বয়ে কুকুরটিকে আটকের চেষ্টা করা হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

তিনি আরও বলেন, পরবর্তীতে বেলা পৌনে ১টার দিকে ভেটেরিনারি কর্মচারী ও স্থানীয়দের সহায়তায় পাগলা কুকুরটিকে মেরে ফেলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X