কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের বাসভবনে হামলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। তবে তাদের এ দাবি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি বিশ্বাস করেন না। যদিও শুরুতে তিনি রাশিয়ার বর্ণনাকেই সত্য ধরে নিয়েছিলেন।

সোমবার (০৫ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ওই সময় কেউই নিশ্চিত ছিল না রিপোর্টটি সঠিক কি না। তিনি জানান, পুতিনের বাসভবনের আশপাশে ‘কিছু একটা’ ঘটেছিল ঠিকই, তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রমাণ পর্যালোচনা করার পর ইউক্রেন ওই স্থাপনায় হামলা চালিয়েছে বলে তারা বিশ্বাস করেননি।

ইউক্রেন শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। কিয়েভের দাবি, এটি শান্তি আলোচনাকে ভেস্তে দিতে রাশিয়ার সাজানো বা ‘ফলস ফ্ল্যাগ’ ধরনের একটি অভিযান। অন্যদিকে মস্কো বলেছে, এ ঘটনা শান্তি আলোচনায় তাদের অবস্থান আরও কঠোর করবে।

গত সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভূপাতিত ড্রোনের ভিডিও প্রকাশ করে দাবি করে, ইউক্রেন নভগোরোদ অঞ্চলে অবস্থিত পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। মন্ত্রণালয়ের দাবি, হামলায় ওই বাসভবনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ঘটনার সময় পুতিন সেখানে উপস্থিতও ছিলেন না।

ইউক্রেনের পাশাপাশি পশ্চিমা মিত্ররাও এই হামলার দাবি নিয়ে তীব্র সন্দেহ প্রকাশ করেছে বলেও উল্লেখ করেছে আল জাজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১০

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১১

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১২

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৩

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৪

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৫

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৬

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৭

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৮

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৯

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

২০
X