চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘনে জরিমানার মুখে বিএনপি প্রার্থী

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম। ছবি : কালবেলা
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম। ছবি : কালবেলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এই দণ্ডাদেশ দেন। ঘটনাটি ঘটে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায়।

আনোয়ারা থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (০৪ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে দশটার দিকে গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত সমাবেশস্থলে গিয়ে ব্যবস্থা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে দায়িত্ব পালন করে।

মোবাইল কোর্ট সূত্র জানায়, সরওয়ার জামাল নিজামের কর্মী-সমর্থকদের আয়োজনে ওই সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারার বিধান লঙ্ঘনের অভিযোগে ২৭ ধারার আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা ফরিদ উদ্দিন চৌধুরী জরিমানার অর্থ পরিশোধ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X