তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:০৪ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

কারও রাস্তাই আসলে সহজ থাকে না : তানহা

চিত্রনায়িকা তানহা তাসনিয়া। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা তানহা তাসনিয়া। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা তানহা তাসনিয়া। চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। তার ঝুলিতে রয়েছে অসংখ্য দর্শকপ্রিয় নাটক। অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতেও। নিজের অভিনয়ের জার্নি এবং বর্তমান কাজের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন কালবেলার সঙ্গে।

‘ভোলা তো যায় না তারে’ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় তানহার। প্রথম সিনেমা দিয়েই জানান দেন কাজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে এসেছেন। তবে শুরুর অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। এ নিয়ে তিনি বলেন, ‘মিডিয়ায় আমার যাত্রা শুরু হয় সিনেমা দিয়ে। প্রথমে পরিবার থেকে আমার অভিনয়ে নিয়মিত হওয়ার বিষয়টি নিয়ে একটু দ্বিধা ছিল। এরপর আলহামদুলিল্লাহ সবাই আমাকে সহযোগিতা করেছে এবং এখনো করছে। তবে হ্যাঁ, শুরুতে ইন্ডাস্ট্রির পলিটিকস নিয়ে আমি একটু বিরক্ত ছিলাম। তখন মনে হচ্ছিল, অভিনয় দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে না। কারণ অল্প সময়ই ইন্ডাস্ট্রির সিন্ডিকেট সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছিলাম। এরপর মনে হয়েছে শুধু আমি না, আমার আগে যারা অভিনয় করতে এখানে এসেছেন তাদের কারও রাস্তাই আসলে সহজ থাকে না। সবাই এসব সিন্ডিকেটের সঙ্গে যুদ্ধ করেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এরপর কাজ শুরু করলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো ভালো কাজ করছি। তবে শুরুর দিকের এমন অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে।’

তানহা তাসনিয়া অভিনয় করেছেন নিরব হোসেন, আরিফিন শুভ ও শাকিব খানের মতো নায়কের সঙ্গে। পেয়েছেন সফলতাও। তবে বর্তমানে নাটক নিয়েই ব্যস্ততা তার। এ নিয়ে তিনি বলেন, ‘আমি একজন আর্টিস্ট। অভিনয় রিলেটেড যে কোনো ভালো কাজই আমি করে থাকি। এর মানে এই নয় যে, শুধু নাটকেই আমি কাজ করব। ভালো গল্প পেলে সিনেমাতেও আমি কাজ করি। তবে এখন একটু বেছে বেছে কাজ করতে চাই। কারণ মিডিয়ায় অনেক দিন হয়েছে আমার। ভালো কাজ ছাড়া দর্শক আমাকে মনে রাখবে না। তাই ভালো কাজের ক্ষেত্রে প্রাধান্য থাকে বেশি।’

বর্তমানে নাটক নিয়ে ব্যস্ত থাকা এ নায়িকার জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘বাড়ি গাড়ি নারী’, ‘বউ সেটিং’, ‘আমি নার্ভাস’, ‘ফরেন লাভার’, ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘পাওনাদার’, ‘চিরকুমার সংরক্ষণ’, ‘সত্য বলিতে চাই’, ‘চাকরিজীবী বউ’ ইত্যাদি।

তানহার মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় রয়েছে ‘ভোলা তো যায় না তারে’, ‘ধূমকেতু’ ও ‘ভালো থেকো’। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিয়ে আমি করবো না’ সিনেমাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১০

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১২

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৫

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৬

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৭

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৮

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৯

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

২০
X