বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

ঈদের ব্যস্ততা শুরু হয়ে গেছে

তানহা তাসনিয়া। ছবি : সংগৃহীত
তানহা তাসনিয়া। ছবি : সংগৃহীত

বাংলা চলচ্চিত্রে অনেকেই এসেছেন, আবার অনেকে হারিয়েও গেছেন। কিন্তু কিছু মুখ আছে যারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে নিতে জানেন। তানহা তাসনিয়া তাদেরই একজন। বড় পর্দায় বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দেওয়া এ নায়িকা সময়ের সঙ্গে সঙ্গে যখন চলচ্চিত্রে কাজের গতি কমে যায়, তখনই তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করলেন ছোট পর্দায়। তাই বর্তমানে নাটক ও ওয়েবের কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার।

সম্প্রতি কালবেলার সঙ্গে আলাপকালে তানহা তাসনিয়া নিজের ব্যস্ততা নিয়ে কথা বলেন, ‘আমার বর্তমানে ধারাবাহিক নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। এ ছাড়া ঈদ ও সামনে বছরের ভালোবাসা দিবসের কাজও শুরু হয়ে গেছে। হাতে আরও কয়েকটি প্রজেক্ট আছে। সবকিছু মিলিয়ে ভালো ব্যস্ততা যাচ্ছে।

এরই মধ্যে ঈদের কাজ বেশি এবং বিজ্ঞাপনের শুটিংও করছি।’

এ সময় সিনেমা নিয়ে নিজের পরিকল্পনার কথা বলেন তিনি, ‘সামনে আমার সিনেমা প্রযোজনা করার পরিকল্পনা রয়েছে এবং করব। এ পরিচয়ে আমি দর্শকদের ভালো কিছু সিনেমা উপহার দিতে চাই। বড় পর্দায় অভিনয় নিয়ে আপাতত কোনো প্ল্যান নেই। তবে ভালো গল্প হলে সিনেমায় অভিনয়ও করতে পারি।’ গত ঈদে তানহাকে দেখা যায় একাধিক নাটকে। যার ধারাবাহিকতা এবারের ঈদেও থাকবে।

তানহা অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘রুখে দাঁড়াও’, ‘ভালো থেকো’, ‘ভোলা তো যায় না তারে’ ও ‘ধূমকেতু’।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X