আশীষ শর্মা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:০০ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ম্রুণাল

ধানুশ ও ম্রুণাল ঠাকুর I ছবি: সংগৃহীত
ধানুশ ও ম্রুণাল ঠাকুর I ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবস ঘিরে যখন তারকাদের প্রেম-বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই দক্ষিণী সিনেমার সুপারস্টার ধানুশ ও বলিউড-দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে বিয়ের গুঞ্জন। নেটিজেনদের দাবি,আসন্ন ভ্যালেন্টাইনস ডেতেই নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা জুটি। কিন্তু গুঞ্জনের আগুনে ঘি ঢেলে ম্রুণালের এক রহস্যময় পোস্ট যেমন আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে, তেমনি ধানুশের পক্ষ থেকে স্পষ্ট অস্বীকার সব হিসাব উল্টে দিয়েছে। তাই ভক্ত মনে প্রশ্ন একটাই, সত্যি কি তাদের মধ্যে প্রেমের ঘণ্টা বাজছে, নাকি সবই কেবল রটনা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের গুঞ্জনের পর নীরবতা ভেঙে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ম্রুণাল।

ভিডিওতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে তিনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। এই ক্যাপশন ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা।

অনেকের ধারণা, চলমান গুঞ্জন ও আলোচনার মধ্যেও নিজের অবস্থানে অবিচল থাকার বার্তাই দিতে চেয়েছেন ম্রুণাল।

এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ধানুশের সঙ্গে ম্রুণালের বিয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

সূত্রের দাবি, আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই তার। কারণ ফেব্রুয়ারিতে মুক্তির অপেক্ষায় রয়েছে ম্রুণালের একটি বড় বাজেটের সিনেমা।

পাশাপাশি মার্চ মাসে মুক্তি পাবে তার একটি তেলুগু চলচ্চিত্র।

বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেই জানিয়েছেন ঘনিষ্ঠরা। অন্যদিকে ধানুশও সংবাদমাধ্যমে এই বিয়ের গুঞ্জনকে ‘ভুয়া’ ও ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে ম্রুণাল ঠাকুরের সিনেমা ‘সন অব সরদার ২’-এর একটি অনুষ্ঠানে ধানুশকে উষ্ণ অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পর থেকেই শুরু হয় তাদের মধ্যকার সম্পর্কের গুঞ্জন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X