তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:১১ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম
প্রিন্ট সংস্করণ

তাদের অনুপ্রেরণা আমার জন্য বড় ছিল : রিচি

অভিনেত্রী রিচি সোলায়মান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রিচি সোলায়মান। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। অভিনয়ে তার এখন খুব একটা ব্যস্ততা নেই। তবে আছে কাজের প্রতি ভালোবাসা। তাইতো ভালো গল্প পেলে দাঁড়িয়ে যান লাইট-ক্যামেরার সামনে। তবে এরই মধ্যে নাম লিখিয়েছেন ব্যবসায়। ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে রাজধানীর উত্তরার তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’-এর। এটা নিয়েই রিচির আপাতত ব্যস্ততা। অভিনয়ের সঙ্গে রিচির পরিচয় আজ থেকে নয়।

সেই নব্বই দশক থেকে কাজ করে যাচ্ছেন তিনি। এরই মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় নাটক। তবে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হতে বেশ বেগ পেতে হয় তাকে। তাইতো নিজের জন্মদিনের দিন তিনি স্মরণ করলেন তার সহকর্মীদের। যারা শুরু থেকেই তার পাশে ছিলেন।

এ নিয়ে রিচি বলেন, ‘সত্যি বলতে কী যদি সহশিল্পীর কথা বলতে হয় তাহলে জাহিদ ভাই, তৌকীর ভাই ও টনি ভাইয়ের কথা আমি বিশেষভাবেই বলতে চাই। কারণ তারা আমাকে আমার অভিনয় জীবনের শুরুতে ভীষণ সহযোগিতা করেছেন। তারা তাদের অভিনীত নাটকে সহশিল্পী হিসেবে আমাকে রেখেছেন, আমাকে অভিনয় শিখিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। তাদের অনুপ্রেরণা আমার জন্য বড় বিষয় ছিল। কারণ তাদের সহযোগিতা, অনুপ্রেরণা আমার চলার পথকে সহজ করে দিয়েছিল। আমিও ভালো ভালো গল্পের নাটকে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রয়াত নায়ক, পরিচালক বুলবুল আহমেদ আঙ্কেল, আবুল হায়াত আঙ্কেল, রানা ভাই ও চয়নিকা বৌদির প্রতি। তারা আমাকে দিয়ে নানান ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করিয়েছেন, ভালো ভালো গল্পে কাজ করার সুযোগ করে দিয়েছেন আমার অভিনয় জীবনের শুরুতে। যে কারণে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর আজ আমার জন্মদিন। সবাই আমার জন্য দোয়া। আমি যেন আপনাদের ভালোবাসায় থাকতে পারি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১০

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১১

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১২

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১৩

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৪

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৫

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৬

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৭

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৯

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

২০
X