তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

নতুন পরিচয়ে রিচি

অভিনেত্রী রিচি সোলায়মান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রিচি সোলায়মান। ছবি : সংগৃহীত

দেশের নন্দিত নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান। অভিনয়ে আগের মতো ব্যস্ততা নেই তার। তবে আছেন অভিনয়ের মধ্যেই। কাজ করেন বেছে বেছে। ব্যস্ত থাকেন সন্তান ও পরিবার নিয়ে।

এবার নতুন পরিচয়ে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামে একটি বিউটি সেলুনের যাত্রা শুরু করতে যাচ্ছেন। মূলত এই বিউটি সেলুনের প্ল্যানটা তার নিজের। বেশ কিছুদিন ধরেই এর সব ধরনের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন রিচি সোলায়মান।

আগামীকাল (২৪ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’র যাত্রা শুরু হবে। বিষয়টি নিশ্চিত করে রিচি সোলায়মান বলেন, ‘আমরা উত্তরায় যারা বসবাস করি দেখা যায় যে, একটু বেটার সার্ভিসের জন্য গুলশান, বনানী যাই; কিন্তু মাঝে মাঝে এমনও মনে হয় যে, সবদিক দিয়ে বেস্ট এমন একটি বিউটি সেলুন যদি উত্তরায় থাকত, তাহলে অনেক ভালো হতো। এমন ভাবনা থেকেই আসলে একটা সময় আমি নিজেই উদ্যোগী হয়ে উঠি যে দেখি আমি কিছু করতে পারি কি না। সিনথিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলে চূড়ান্ত হলো সবকিছু। একজন নারীর রূপচর্চাবিষয়ক যত ধরনের সার্ভিস প্রয়োজন হয়, তার সবকিছু থাকবে আমাদের এই ইটারনাল বিউটি লাউঞ্জে। বলা যেতে পারে একজন নারীর নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে শতভাগ সার্ভিস নিয়ে পাশে থাকবে ইটারনাল বিউটি লাউঞ্জ। আশা করছি আমরা আমাদের সার্ভিস দিয়ে শুধু উত্তরাকেন্দ্রিক কাস্টমারই যে পাব এমনটি নয়, আশপাশের আরও অনেক স্থান থেকেও কাস্টমার পাব। আমার বিশ্বাস, আমাদের বিউটি লাউঞ্জে এলে, এর সার্ভিস পেলে কাস্টমার ভীষণ সন্তুষ্ট থাকবেন।’

আনুষ্ঠানিকভাবে তার প্রতিষ্ঠানটির আড়ম্বরপূর্ণ যাত্রা শুরু হবে। এদিকে রিচি জানান কিছুদিনের মধ্যে আগামী ঈদের জন্যই ইমরাউল রাফাতের পরিচালনায় একটি নাটকের কাজ করবেন। যাতে রিচির সঙ্গে অভিনয় করবেন এই প্রজন্মের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটকের নাম এখনো ঠিক হয়নি। শিগগির এর শুটিং শুরু হবে বলেও জানান এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১০

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১১

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১২

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৩

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৪

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৫

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৬

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৭

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৮

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৯

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

২০
X