তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০১ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

চার দশক পূর্তিতে অস্ট্রেলিয়ায় ওয়ারফেজ

ব্যান্ড ওয়ারফেজ। ছবি : সংগৃহীত
ব্যান্ড ওয়ারফেজ। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ। ব্যান্ড ইন্ডাস্ট্রিতে ২০২৪ সালের ৬ জুন চার দশক পূর্ণ করেছে দলটি। সংগীতের সঙ্গে দীর্ঘ এই পথচলায় অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন টিপু-কমলরা। তাই স্মরণীয় এই সংগীত যাত্রাকে আরও স্মরণীয় করে রাখতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রেও কনসার্ট করেছে ওয়ারফেজ। এবার ৪০ বছর উদযাপনে ওশেনিয়া মহাদেশ অস্ট্রেলিয়ায় তারা। সেখানে মাসব্যাপী করবে কনসার্ট।

অস্ট্রেলিয়া থেকে ওয়ারফেজের প্রতিষ্ঠাতা সদস্য, ড্রামার ও দলনেতা শেখ মনিরুল আলম টিপু কালবেলাকে বলেন, ‘দেশের বাইরে কনসার্ট করতে পারা আমাদের সবসময় আনন্দ দেয়। কারণ প্রবাসীদের সামনে গান গাইতে পারার আনন্দ বর্ণনা করা অসম্ভব। এ ছাড়া এর আগেও আমরা অস্ট্রেলিয়া কনসার্ট করেছি। তবে এবারের ট্যুর স্পেশাল। কারণ হচ্ছে ব্যান্ড ইন্ডাস্ট্রিতে আমাদের ৪০ বছর উদযাপন করা হবে এখানে। এর আগে আমেরিকাতে করেছি। আমাদের কনসার্ট শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি (গতকাল) পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে প্রথম কনসার্টের মধ্য দিয়ে। এরপর সেখান থেকে ভিক্টোরিয়া রাজ্যের বৃহৎ শহর মেলবোর্নে ৮ ফেব্রুয়ারি পারফর্ম করব। ১৫ ফেব্রুয়ারি তৃতীয় কনসার্ট অনুষ্ঠিত হবে নিউ সাউথ ওয়েলসের শহর সিডনিতে। পরদিন ১৬ ফেব্রুয়ারি ব্যান্ড সদস্যরা ছুটে যাবেন কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিসবেনে। এরপর এই সফরের শেষ কনসার্ট হবে ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। এর মধ্যে ব্যান্ডের পুরোনো সদস্য বেজ গিটারিস্ট ও কণ্ঠশিল্পী ভাবনা করিম অংশ নেবেন মেলবোর্ন ও সিডনিতে আয়োজিত দুই কনসার্টে। বাকি কনসার্টগুলোয় ব্যান্ডের নিয়মিত সদস্যরা থাকবেন। আশা করছি খুব স্মরণীয় একটি সফর হবে এবার।’ এ সময় টিপু আরও জানান, চার দশক পূর্তি উপলক্ষে ওয়ারফেজ তাদের ভক্তদের জন্য দেশেও বড় পরিসরে ব্যান্ডের রিইউনিয়নের কনসার্ট করার পরিকল্পনা করেছে। এ ছাড়া নতুন গান নিয়েও কাজ করছে দলটি।

ওয়ারফেজের বর্তমান লাইনআপ: শেখ মনিরুল আলম টিপু (দলনেতা, ড্রামস), ইব্রাহিম আহমেদ কমল (লিড গিটার), পলাশ নূর (ভোকাল),নাঈম হক রজার (বেজ),

শামস (কি-বোর্ড), সামির হাফিজ (লিড গিটার) ও সৌমেন দাস (লিড গিটার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১০

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১১

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১২

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১৩

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৪

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১৫

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১৬

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

১৭

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

১৮

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

১৯

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

২০
X